বলতে পারো??
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬০ টি দেশ ব্যাপী ৫১৪৫৭ জন পড়েছেন।
বলতে পারো????
অতনু বসাক
৭.০৫.২০২০

সূর্যি মামা দিনের শেষে কোন দেশেতে ফেরে
পাহাড় চূড়ার আড়ালে ওই কোন প্রাসাদের ঘরে??

চাঁদ মামা ঐ দিনের বেলায় কোথায় লুকিয়ে পড়ে
সূর্যি মামা রাগি ভীষণ তাকে কি ভয় করে???

রাতের তারা দিনের আলোয় কোথায় হারিয়ে যায়
কোন সে দেশে ফিরে গিয়ে বিশ্রাম টা নেয়???

নীল সাগরের জলটা এমন নোনতা কেন হয়
মুক্ত কেন ঝিনুক মাঝে এমন ভাবে রয়???

কোন দেশে তে থাকে হাওয়া কোথা থেকে আসে
ঝড়ের বেগে মাঝে,মাঝে অট্ট হাসি হাসে???

নীল আকাশের মেঘ পরীরা কোন দেশে তে রয়
কালো রূপে বর্ষা ঝরায়, সাদায় কেন নয়???

নদী কেন সাগর পানে এমন ভাবে ধায়
কিসের নেশায় ছুটে গিয়ে মিশছে মোহনায়??

ভোরের পাখি দিনের শেষে বাসায় ফিরে এসে
সময় কাটায় কেমন করে পাশাপাশি বসে???

মৌচাকের ওই মৌ মাছিরা খায় কি মধু নিজে
নাকি কেবল ব্যাস্ত থাকে যে যার আপন কাজে???

বেড়াল কেন বাঘের মাসী,সিংহ কেন মামা
কোকিল কেন কুহু ডাকে ময়না সা রে গা মা???

ডাবের ভিতর জল কেন হয়,কলার উপর খোসা
তরমুজ টা লাল কেন হয়,সাপ যায় না পোষা??

জলের কেন রং হয় না,রক্ত কেন লাল
থাকলে জানা তোমরা আমায় জানিয়ে দিও কাল।।
                                               Atanu Basak,,
ha ha ha ha ha ha
রচনাকাল : ৭/৫/২০২০
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 10  China : 19  Europe : 1  France : 1  Germany : 6  India : 179  Ireland : 2  Japan : 1  Netherlands : 1  
Russian Federat : 4  Saudi Arabia : 13  Sweden : 13  Ukraine : 9  United Kingdom : 13  United States : 181  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 10  China : 19  Europe : 1  
France : 1  Germany : 6  India : 179  Ireland : 2  
Japan : 1  Netherlands : 1  Russian Federat : 4  Saudi Arabia : 13  
Sweden : 13  Ukraine : 9  United Kingdom : 13  United States : 181  
Vietnam : 3  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বলতে পারো?? by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৮৬৫১২
  • প্রকাশিত অন্যান্য লেখনী