মনের উঠোন জুড়ে ইচ্ছরা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : কাজী রাশেদ
দেশ : Bangladesh , শহর : Dhaka

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ফেব্রুয়ারী
প্রকাশিত ৯ টি লেখনী ৪৪ টি দেশ ব্যাপী ৭৭০৪ জন পড়েছেন।
১লা মে, ২০২০ইং।
মনের উঠোন জুড়ে ইচ্ছেরা।
কাজী রাশেদের কবিতা।

মনের উঠোনে জমে থাকা ইচ্ছে গুলোতে
পানি দেওয়া হয় না দীর্ঘকাল, তবুও ইচ্ছের
গোড়ায় আরো ইচ্ছের আগাছা, ছেয়ে যায়,
মনের উঠোন জুড়ে ইচ্ছে পুরণের সালতামামি।

প্রতিদিনের ইচ্ছে,
সকালের ইচ্ছে,
বিকালের ইচ্ছে,
রাতের ইচ্ছে গুলো শুধু তোমাকে নিয়ে।

আসে সপ্তাহ, মাস আর 
বছর জুড়ে ইচ্ছের মেলা।
ইচ্ছেগুলো ডানা মেলতে চায়, 
ছটফটিয়ে মরে মনের মাঝে,
মনের তেপান্তর ছুয়ে নীল আকাশ ছুতে চায়,
যেখানে আকাশ নেমে আসে মাটি ছুই ছুই,
যেখানে সমুদ্র ছুয়ে যায় আকাশ,
সেখানে চলে যেতে মন চায়, 
বিলীন হতে স্বাধ জাগে তোমাতে আমাতে।

আমার মনের জমিনে জল দেই,
স্বান্ত্বনা দিয়ে পোষ মানাই ইচ্ছের ঘুড়ি,
কিশোরবেলার মতো ঘুড়ির লাটাইয়ে দেই টান,
ইচ্ছে গুলোর বেয়াড়া লাগামে দেই বাঁধন,
তবুও ইচ্ছেরা মানেনা বাড়ন, মানেনা শাসন।
আমার মনের উঠানে শুধু ইচ্ছের বাগান। 
রচনাকাল : ২/৫/২০২০
© কিশলয় এবং কাজী রাশেদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 3  Canada : 5  China : 12  Europe : 1  France : 1  Germany : 9  Hungary : 2  India : 209  Japan : 3  Romania : 1  
Russian Federat : 8  Saudi Arabia : 24  Sweden : 13  Turkey : 1  Ukraine : 6  United Kingdom : 14  United States : 208  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 3  Canada : 5  China : 12  Europe : 1  
France : 1  Germany : 9  Hungary : 2  India : 209  
Japan : 3  Romania : 1  Russian Federat : 8  Saudi Arabia : 24  
Sweden : 13  Turkey : 1  Ukraine : 6  United Kingdom : 14  
United States : 208  Vietnam : 3  
© কিশলয় এবং কাজী রাশেদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মনের উঠোন জুড়ে ইচ্ছরা by Kazi Rashed is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮১৭৪২
  • প্রকাশিত অন্যান্য লেখনী