আবেগের চোরাবালি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬২ টি দেশ ব্যাপী ৫৩১২৫ জন পড়েছেন।
আবেগের চোরাবালি
অতনু বসাক।
02.04.2020
#############

উমা বেঁধেছিলো সুখের নীড়
অজানা শিবের সাথে
তবু কেন তাকে কাঁদতে হবে
ফুপিয়ে আঁধার রাতে?
নিজেই যখন নিয়েছিলো বেছে
নিজের জীবন পথ
তবে সে পথে চললো না কেন
সুখের জীবন রথ?
বাইরে থেকে যায়না মাপা
মনের গভীরতা
তাই কি উমা গুমরে মরে
আজকে সয়ে ব্যাথা?
ভালোবাসা কেন বিরহের ঝড়ে
আজকে ছন্নছাড়া
কেন তবে আজ উমার চোখেতে
ঝরবে অশ্রু ধারা?
আপনার জন ছেড়ে এসেছিলো
শুধু তো প্রেমের টানে
বিশ্বাস করে নিয়েছিলো স্থান
অজানা মনের প্রাণে।
কতো উমা আজ হারিয়ে যাচ্ছে
অন্ধকারের পথে
মাসুল দিচ্ছে শরীর বিকিয়ে
পেটের তাড়নাতে।
তাই বলি উমা হারিয়ে যেওনা
আবেগের চোরা স্রোতে
অভিনয়ে ভুলে হারিয়ে যেওনা
সুন্দর চেহারাতে।
বেলাভূমি ভেবে বাড়িয়ো না পা
চোরাবালি ভরা পথে
রঙিন স্বপ্নে বিভোর হয়ে
অজানা শিবের সাথে।
রচনাকাল : ২/৫/২০২০
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 6  China : 7  Europe : 1  France : 17  Germany : 49  Hong Kong : 11  India : 498  Lithuania : 3  Morocco : 1  
Netherlands : 1  Norway : 28  Portugal : 1  Romania : 1  Russian Federat : 7  Saudi Arabia : 12  Switzerland : 2  Ukraine : 28  United Kingdom : 32  United States : 234  
Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 6  China : 7  Europe : 1  
France : 17  Germany : 49  Hong Kong : 11  India : 498  
Lithuania : 3  Morocco : 1  Netherlands : 1  Norway : 28  
Portugal : 1  Romania : 1  Russian Federat : 7  Saudi Arabia : 12  
Switzerland : 2  Ukraine : 28  United Kingdom : 32  United States : 234  
Vietnam : 4  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আবেগের চোরাবালি by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৭৩২
  • প্রকাশিত অন্যান্য লেখনী