এসো হে পঁচিশে বৈশাখ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৭৩৬৯ জন পড়েছেন।
এসো হে পঁচিশে বৈশাখ  
কবিপ্রণাম আমার কবিতা-1
কবি- লক্ষ্মণ ভাণ্ডারী


বিশ্বের কবি রবি ঠাকুর
তোমায় জানাই প্রণাম,
জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি
তব পবিত্র জন্মধাম।


পঁচিশে বৈশাখ পূণ্য দিবসে
এলে তুমি ধরাধামে,
রচিলে কত গীতি ও কবিতা
রবীন্দ্র সংগীত নামে।


প্রাণের ঠাকুর হে রবি কবি!
তুমি যে বাংলার কবি,
পঁচিশে বৈশাখে তীব্র দাবদাহে
চির উদ্ভাসিত রবি।


দুই বাংলার জাতীয় সংগীত
তোমারই তো অবদান,
বিশ্বের কবি হে রবি ঠাকুর
তোমায় জানাই প্রণাম।



বিশ্বের মাঝারে গাহিলে হে কবি
বঙ্গ জননীর জয়গান,
রচিলে হে কবি গীতাঞ্জলি কাব্য
রাখিলে জাতির মান।


এসো এসো কবি হে বিশ্বকবি!
আসুক পঁচিশে বৈশাখ,
বিশ্ববাসী সবে ডাকে বারেবার
শুনিতে পাও কি ডাক?


বিশ্ব বরেণ্য হে বিশ্বের কবি
কবিগুরু লহ প্রণাম,
সারা বিশ্বজুড়ে সবার হৃদয়ে
আছে লেখা তব নাম।
রচনাকাল : ৩০/৪/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 19  Europe : 25  France : 6  Germany : 7  India : 146  Ireland : 5  Italy : 1  Kazakhstan : 1  
Netherlands : 1  Russian Federat : 3  Saudi Arabia : 11  Singapore : 1  Sweden : 10  Ukraine : 3  United Kingdom : 14  United States : 127  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 19  Europe : 25  
France : 6  Germany : 7  India : 146  Ireland : 5  
Italy : 1  Kazakhstan : 1  Netherlands : 1  Russian Federat : 3  
Saudi Arabia : 11  Singapore : 1  Sweden : 10  Ukraine : 3  
United Kingdom : 14  United States : 127  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
এসো হে পঁচিশে বৈশাখ by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৩২৯৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী