স্বপ্ন পূরণ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৫৭ টি দেশ ব্যাপী ৪৯৬৩৫ জন পড়েছেন।
Atanu Basak
ভাবছে খোকা বাবার মতো
কবে সে বড়ো হবে
চাকরি করবে অফিস যাবে
স্বাধীনতা পাবে।
মায়ের শাসন থাকবে না আর
স্কুলে পড়ার বোঝা
দিদিমণির কান মোলা আর
ভুল করলেই সাজা।
জীবন পথের পথ মাড়িয়ে
আজকে খোকা বাবা
স্কুলের জায়গা অফিস নিয়েছে
দায়িত্ব তার থাবা।
আজকে খোকা ভীষণ খুশি
বাড়ি ফেরার পথে
মাসের শেষে মাইনে টা আজ
দেবে বাবার হাতে।

গল্প হলেও সত্যি এটা
বছর পচিশ আগের
অ্যালবামের ওই ঝাপসা ছবি
বইছে স্মৃতি যাদের।
রচনাকাল : ২৯/৪/২০২০
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 5  China : 18  Europe : 18  France : 33  Germany : 37  Hong Kong : 16  India : 556  Ireland : 1  
Netherlands : 3  Norway : 28  Poland : 1  Romania : 2  Russian Federat : 7  Saudi Arabia : 16  Switzerland : 2  Ukraine : 17  United Kingdom : 26  United States : 220  
Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 5  China : 18  
Europe : 18  France : 33  Germany : 37  Hong Kong : 16  
India : 556  Ireland : 1  Netherlands : 3  Norway : 28  
Poland : 1  Romania : 2  Russian Federat : 7  Saudi Arabia : 16  
Switzerland : 2  Ukraine : 17  United Kingdom : 26  United States : 220  
Vietnam : 3  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
স্বপ্ন পূরণ by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৮৯৮৪৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী