মহান ভারতবর্ষ
আনুমানিক পঠন সময় : ৩ মিনিট

কবি : সুজন কুমার রায়
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ১০০ টি লেখনী ৬৭ টি দেশ ব্যাপী ৯৭৫০৬ জন পড়েছেন।
Sujon Kumar Roy
ভারতবর্ষ করেছ স্পর্শ, এই আমার ছোট্ট হৃদয়ে ,,,                   
তোমার কোলে পরি যেন ঢলে, আমার শেষ বিদায়ে ...                
তুমি তো মাতা জীবনদাতা, রেখেছ দেহের প্রাণ ,,,                    
যাচ্ছি বলে মৃত্যু কালে, হই যেন মহা মহীয়ান ...                      
তোমার কোলে জন্ম বলে, তোমার কোলেতেই মরি ,,,                   
হোক যত মত ধর্মের পথ, আল্লাহ কিংবা হরি ...                            
হোক খ্রিষ্ট ধর্ম মনুষ্য বর্ণ, বৌদ্ধ বা উপজাতি ,,,                     
আমরা সবাই রক্তের ভাই, মারি না দাঙ্গা লাথি ....                           
প্রকাশিত হায় কবির ভাষায়, কত কাব্য গীতি ,,,                               
মাটিতে সব কোলাহল রব, সবই প্রেম প্রীতি ,,,                            
জন্ম কত হয়েছে অবিরত, মহামানব মহারথী ,,,                          
বইছে সব করে কলরব, খাল-বিল ও সাগর নদী ...                            
ধানসিঁড়ি আর গঙ্গা গিরি, এই মাটির বুকেই চলছে ,,,                  
দিনমান গুনি সর্বদাই শুনি, বন্দে মাতরম বলছে ...                             
আজ বিশ্বজুড়ে দেখছি ঘুরে, তোমারই উৎকর্ষ ,,,                              
আর কেহ নয় এই পরিচয়, তুমি তো মহান ভারতবর্ষ ...         
রচনাকাল : ২৯/৪/২০২০
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 1  Canada : 3  China : 16  Czech Republic : 2  Europe : 23  France : 24  Germany : 46  Hong Kong : 15  India : 579  
Italy : 1  Japan : 1  Latvia : 1  Lithuania : 2  Macedonia : 1  Netherlands : 2  Norway : 12  Romania : 5  Russian Federat : 20  Saudi Arabia : 21  
Sweden : 8  Switzerland : 2  Ukraine : 15  United Kingdom : 29  United States : 213  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 1  Canada : 3  China : 16  
Czech Republic : 2  Europe : 23  France : 24  Germany : 46  
Hong Kong : 15  India : 579  Italy : 1  Japan : 1  
Latvia : 1  Lithuania : 2  Macedonia : 1  Netherlands : 2  
Norway : 12  Romania : 5  Russian Federat : 20  Saudi Arabia : 21  
Sweden : 8  Switzerland : 2  Ukraine : 15  United Kingdom : 29  
United States : 213  Vietnam : 1  
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মহান ভারতবর্ষ by Sujon Kumar Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩১০২৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী