প্রত্যাবর্তন
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬২ টি দেশ ব্যাপী ৫৩১২৪ জন পড়েছেন।
Atanu Basak
নদী তুমি কি ফিরবে না আর ঘরে
যে পথ তুমি মাড়িয়ে এসেছো
আবার সে পথ ধরে,
জোয়ার ভাটায় হও না কি তুমি ক্লান্ত
সাগরের নীলে হারিয়ে গিয়ে
তবেই কি হবে শান্ত?

বাতাস তুমি শুধুই কি যাবে বয়ে
দেশ বিদেশের সীমানা মাড়িয়ে
অসীমে হারিয়ে গিয়ে,
ফিরবে কি আর চেনা পথ ধরে
ফেলে আসা ঠিকানায়
নাকি মিশে যাবে অচেনার পথে
বেদনার আঙিনায়??

প্রেম তুমি তো এমন নও
বার্ধক্যের বেড়াজাল ভেঙে
আসতে পাওনা ভয়,
ফিরে এসে তুমি আবার ভাসাও
অতীত ভুলিয়ে দিয়ে
মনের বীণা ফের সুর তোলে
তোমাতে হারিয়ে গিয়ে।

তুমি ছিলে,তুমি আছো
আমি বাঁচবো তোমায় নিয়ে
আগামীর পথে এগিয়ে চলবো
জীবনের গান গেয়ে।
রচনাকাল : ২১/৪/২০২০
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 10  Czech Republic : 3  Europe : 23  France : 29  Germany : 67  Hong Kong : 3  India : 604  Japan : 1  Lithuania : 1  
Netherlands : 2  Norway : 8  Poland : 1  Romania : 3  Russian Federat : 9  Saudi Arabia : 17  Sweden : 16  Switzerland : 3  Ukraine : 33  United Arab Emi : 1  
United Kingdom : 21  United States : 240  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 10  Czech Republic : 3  Europe : 23  
France : 29  Germany : 67  Hong Kong : 3  India : 604  
Japan : 1  Lithuania : 1  Netherlands : 2  Norway : 8  
Poland : 1  Romania : 3  Russian Federat : 9  Saudi Arabia : 17  
Sweden : 16  Switzerland : 3  Ukraine : 33  United Arab Emi : 1  
United Kingdom : 21  United States : 240  Vietnam : 3  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রত্যাবর্তন by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৭২৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী