সময় হয়েছে ভাবার
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬২ টি দেশ ব্যাপী ৫৩১৫১ জন পড়েছেন।
Atanu Basak
আজো তো সূর্য প্রতিদিন ভোরে
পূর্বাকাশে উঁকি মারে
আজো বসন্ত এলেই কোকিল
কুহু সুরে গান ধরে।
আজো তো নিয়ম মেনেই নদীতে
জোয়ার ভাটা খেলে
আজো তো শরৎ এলেই বাতাসে
উৎসব ডানা মেলে। 
আজো তো পলাশ লাল হয়ে ফোটে
ফাগুন লাগলে বোনে
আজো তো শিউলি ভোরে ঝরে পড়ে
আগমনী গান শুনে।
আজো তো প্রেম হারিয়ে যাইনি
এ ধূসর পৃথিবীতে
আজো তো মন্দ ভালো কে হারাতে
পারেনি এ ধরনীতে।
আজো তো গঙ্গা শুকিয়ে যাইনি
হারাই নি তার গতি
যদিও সবুজ হারিয়ে রুক্ষ
আমাদের এ প্রকৃতি।
আজো তো দূষণ গ্রাস করতে
পারেনি সকল প্রাণ
আজো তো ফের শুরু হতে পারে
সবুজের অভিযান।
আজো তো প্রকৃতি সহ্য করছে
ঘাত প্রতিঘাত যুদ্ধ
যদিও শিক্ষা দিতে হয়ে উঠে
মাঝে মাঝে খুব ক্ষুব্ধ।
ভোগ বিলাসের বর্বরতায়
আর হেনোনা বান
পারলে মা রক্ষা করে
বাঁচাও নিজের প্রাণ।
এখনো সময় আছে হে মানব
একটু শিক্ষা নাও
প্রকৃতি কে তার সবুজ চাদর
আবার ফিরিয়ে দাও।
রচনাকাল : ২০/৪/২০২০
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 1  Bosnia and Herz : 1  Canada : 4  China : 13  Europe : 24  France : 27  Germany : 54  Hong Kong : 5  India : 595  
Italy : 1  Japan : 7  Lithuania : 1  Mauritius : 1  Netherlands : 4  Norway : 25  Pakistan : 1  Poland : 1  Romania : 4  Russian Federat : 16  
Saudi Arabia : 16  Spain : 1  Switzerland : 4  Ukraine : 20  United Kingdom : 28  United States : 214  Uzbekistan : 1  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 1  Bosnia and Herz : 1  Canada : 4  
China : 13  Europe : 24  France : 27  Germany : 54  
Hong Kong : 5  India : 595  Italy : 1  Japan : 7  
Lithuania : 1  Mauritius : 1  Netherlands : 4  Norway : 25  
Pakistan : 1  Poland : 1  Romania : 4  Russian Federat : 16  
Saudi Arabia : 16  Spain : 1  Switzerland : 4  Ukraine : 20  
United Kingdom : 28  United States : 214  Uzbekistan : 1  Vietnam : 2  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সময় হয়েছে ভাবার by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৭৫৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী