ফিরুক ভালোবাসা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬২ টি দেশ ব্যাপী ৫৩১২৮ জন পড়েছেন।
Atanu Basak
পরাজয়ের গ্লানি টা তুই
ফেল ছুড়ে ফেল
পেরিয়ে আসা দিন গুলোতে
ফের ডানা মেল।

চুরি করে একটু সময় 
না হয় দিলি
প্রেমিক ভেবে তার পাশে ফের
এগিয়ে গেলি।

এক বিছানার দূরত্ব ফের
যাক না ভেসে
প্রেমের নেশায় তুফান উঠুক
রাতের শেষে।

ঝমঝমিয়ে বৃষ্টি নামুক
আকাশ জুড়ে
ঘুম টা না হয় একটু ভাঙুক
আঁধার ভোরে।

কবিতা আর গান হয়ে সে
আসুক ফিরে
কফি হাউস,বই পাড়ার ওই
রাস্তা ধরে।

কাজের চাপে হারিয়ে যাওয়া
সেই ছেলেটা
পথ ভুলে ফের পিছন পানে
দিক না হাঁটা।

গোমড়া মুখো মুখোশ টা নয়
ফেলুক ছুড়ে
ফিরে পাওয়া ভালোবাসার
হাত টি ধরে।
রচনাকাল : ১৭/৪/২০২০
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 1  Canada : 8  China : 12  Europe : 24  France : 41  Germany : 67  Hungary : 1  India : 554  Italy : 1  
Japan : 3  Netherlands : 6  Norway : 24  Romania : 1  Russian Federat : 15  Saudi Arabia : 16  Switzerland : 2  Ukraine : 15  United Kingdom : 32  United States : 198  
Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 1  Canada : 8  China : 12  
Europe : 24  France : 41  Germany : 67  Hungary : 1  
India : 554  Italy : 1  Japan : 3  Netherlands : 6  
Norway : 24  Romania : 1  Russian Federat : 15  Saudi Arabia : 16  
Switzerland : 2  Ukraine : 15  United Kingdom : 32  United States : 198  
Vietnam : 3  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরুক ভালোবাসা by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৭৩৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী