স্মৃতির ধূলো
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬০ টি দেশ ব্যাপী ৫১৪৭৫ জন পড়েছেন।
Atanu Basak
পাল্টে যাওয়া পৃথিবীটা আজ
ভালোবাসা কি তা ভুলে গেছে
এগিয়ে যাওয়ার নেশায় মত্ত সবাই
যে যার নিজের স্বার্থ নিয়েই আছে।

বন্ধু, প্রেম, আত্মীয়, প্রতিবেশী
শব্দ গুলো কেমন যেন চেনা
সমাজ টা আজ ঘুন ধরা এক দেওয়াল
সম্পর্ক হয় যেখানে কেনা।

নিজের নিজের নিয়েই সবাই ব্যস্ত
পর্দা টানা মনের দেওয়াল গুলো
হাত বাড়ালে আর মেলে না বন্ধু
স্মৃতির তাকে শুধুই জমা ধূলো।

যতোই তুমি মুখ লুকিয়ে কাঁদো
প্রতিশ্রুতির খসড়া মনে রেখে
ভালোবাসা ফিরবে না আর যেনো
হারিয়েছে যা নিরব পথের বাকে।
রচনাকাল : ১৬/৪/২০২০
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 13  Czech Republic : 1  Europe : 24  France : 25  Germany : 67  Hong Kong : 2  India : 576  Jamaica : 1  
Japan : 2  Lithuania : 1  Netherlands : 5  Norway : 15  Pakistan : 1  Romania : 1  Russian Federat : 13  Saudi Arabia : 12  Switzerland : 2  Ukraine : 17  
United Kingdom : 24  United States : 234  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 13  Czech Republic : 1  
Europe : 24  France : 25  Germany : 67  Hong Kong : 2  
India : 576  Jamaica : 1  Japan : 2  Lithuania : 1  
Netherlands : 5  Norway : 15  Pakistan : 1  Romania : 1  
Russian Federat : 13  Saudi Arabia : 12  Switzerland : 2  Ukraine : 17  
United Kingdom : 24  United States : 234  Vietnam : 3  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
স্মৃতির ধূলো by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৮৬৫২১
  • প্রকাশিত অন্যান্য লেখনী