আসিবে আবার
আনুমানিক পঠন সময় : ৩ মিনিট

কবি : সুজন কুমার রায়
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ১০০ টি লেখনী ৬৮ টি দেশ ব্যাপী ১০০২৩২ জন পড়েছেন।
Sujon Kumar Roy
আসিবে আবার ফুলের বাহার, বসন্তের কোল ঘেসে ,,,                       
ঋতু পাঁচটি পেরিয়ে গাছটি, উঠিবে আবার হেসে ...                         
গাছের শাঁখে কোকিলের ডাকে, প্রকৃতি উঠবে ভরে ...                          
আজ প্রকৃতির খাতা গাছের পাতা, গিয়েছে যেন ঝরে ,,,                          
মৌমাছির মন আম্র কানন, আর মানুষ ঘরেতে বন্দি ,,,                        
চারিদিকে আজ বিদায়ের সাজ, নেই বৈশাখী সন্ধি ...                       
বিদায়ী ক্ষণে বলি তোমার সনে, করোনাকে নিয়ে যাও ,,,                          
করিও না হেলা বিদায়ী বেলা, প্রকৃতিকে মুক্তি দাও ...                          
করিও না ভার মনের আধার, একটু রেখো আলো ,,,                       
ঋতু পাঁচটি আর মাস দশটি, ততদিন থেকো ভালো ...                   
বলে দিতে চায় আজিকে বিদায়, আসিবে আবার ফিরে ,,,                           
গাছের শাঁখে কোকিলের ডাকে, প্রকৃতি রাখিতে ঘিরে ...                        
প্রত্যাশা মনের নতুন ক্ষণের, বিদায়ী বসন্তে আজ ,,,                          
মনের জোয়ারে নতুন ভোরে, আসিবে রঙের সাজ ...                         
মনেতে জোর আসিবেই ভোর, সবকিছু ফিরে পাবার ,,,                         
অনাবিল সুখে প্রকৃতির বুকে, বসন্ত আসিবে আবার ...                        
রচনাকাল : ১৩/৪/২০২০
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 10  Europe : 1  France : 34  Germany : 65  Hong Kong : 2  India : 560  Iran, Islamic R : 1  Japan : 1  Lithuania : 3  
Netherlands : 4  Norway : 29  Poland : 1  Romania : 2  Russian Federat : 9  Saudi Arabia : 19  Sweden : 8  Switzerland : 2  Ukraine : 19  United Kingdom : 28  
United States : 213  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 10  Europe : 1  France : 34  
Germany : 65  Hong Kong : 2  India : 560  Iran, Islamic R : 1  
Japan : 1  Lithuania : 3  Netherlands : 4  Norway : 29  
Poland : 1  Romania : 2  Russian Federat : 9  Saudi Arabia : 19  
Sweden : 8  Switzerland : 2  Ukraine : 19  United Kingdom : 28  
United States : 213  Vietnam : 2  
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আসিবে আবার by Sujon Kumar Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬২২১৬৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী