অচেনা মুখ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬০ টি দেশ ব্যাপী ৫২৩৪১ জন পড়েছেন।
Atanu Basak
কোন এক জাদুর স্পর্শে,
পৃথিবীটা হটাৎ গেল পাল্টে।
হয় তো ভারসাম্য রক্ষার তাগিদেই,
প্রকৃতি কে বাধ্য হতে হয়েছে এই মারণ খেলায়।
এখন তোমরা হাহাকার করছো,নিজেকে ঘর বন্দি
করে রাখছো।আর গেলো গেলো রব তুলছো।
কিন্তুু তোমরা যে তিল,তিল করে প্রকৃতি মায়ের
শরীরে, বুকে,গভীরে,আকাশে,বাতাসে,নদীতে,
সমুদ্রে আর তার সৃষ্টির প্রতিটা কোণে আঘাত
করেছো, রক্তাত্ত করেছ,
ছিনিয়ে নিয়েছ তাঁর সবুজ।কলকারখানার ধোঁয়া
তার বাতাসে মিশিয়েছে বিষ।মানুষের লোভ তার
বুক চিরে, 
আর কতো বলবো।অত্যাচার সহ্য করতে করতে
ধরিত্রী মা আজ ক্লান্ত, ক্ষত বিক্ষত,রক্ত্যাত্ত।
আর পারছে না এই অত্যাচার মুখ বুজে সহ্য করতে।
তাই সে চাইছে আবর্জনার স্তূপ সরিয়ে আগের
অচেনা আমি কে ফিরে পেতে।
আর  এই বার্তা দিতে যে নিজেদের অবাধ্যতার
জন্যেই তোমাদের এই ফল ভোগ।
তাই এখনো সময় আছে হে মানব,একটু শিক্ষা নাও।
পৃথিবী কে তার সবুজ চাদর আবার ফিরিয়ে দাও।


রচনাকাল : ৭/৪/২০২০
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 15  Europe : 2  France : 27  Germany : 61  India : 576  Ireland : 2  Japan : 2  Latvia : 1  
Lithuania : 1  Netherlands : 7  Norway : 16  Romania : 1  Russian Federat : 15  Saudi Arabia : 17  Switzerland : 1  Ukraine : 21  United Kingdom : 26  United States : 262  
Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 15  Europe : 2  
France : 27  Germany : 61  India : 576  Ireland : 2  
Japan : 2  Latvia : 1  Lithuania : 1  Netherlands : 7  
Norway : 16  Romania : 1  Russian Federat : 15  Saudi Arabia : 17  
Switzerland : 1  Ukraine : 21  United Kingdom : 26  United States : 262  
Vietnam : 3  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অচেনা মুখ by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩০৭৯৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী