মন খারাপের ক্যানভাসে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬০ টি দেশ ব্যাপী ৫২৩৫৪ জন পড়েছেন।
Atanu Basak
তোকে ভীষন পড়ছে মনে
চলেছি আজ একা
মন খারাপের ক্যানভাসে তে
তোর ছবিটাই আঁকা।
যাচ্ছি ফিরে রাতের ট্রেনে
ফিরবো আবার দেশে
ভুল টা মুছে আবার যদি
ডাকিস ভালোবেসে।
আকাশ টা আজ আমার মতোই
কাঁদছে অঝোর ঝরায়
স্টেশন টাও আজ যাচ্ছে ভিজে
মন খারাপের ধারায়।
পড়ছে মনে এক এক করে
কাটানো সব দিন
ভুলের মাসুল বইতে হবে 
শোধ হবে না ঋণ।
কথা দিয়েও ফিরিয়েছিলাম
সেদিন জেদের বশে
বিধাতা তাই বাদল দিনে
আড়াল থেকে হাসে।
তুই ও কি আজ জানলা ধরে
বৃষ্টি ভেজা পথে
দাড়িয়ে আছিস দেখার আশায়
তেমন প্রতীক্ষাতে????
রচনাকাল : ৪/৪/২০২০
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 13  Egypt : 1  Europe : 24  France : 31  Germany : 64  Hong Kong : 2  India : 596  Ireland : 1  
Japan : 2  Mongolia : 1  Netherlands : 5  Norway : 12  Romania : 2  Russian Federat : 11  Saudi Arabia : 15  Switzerland : 1  Ukraine : 21  United Kingdom : 21  
United States : 216  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 13  Egypt : 1  
Europe : 24  France : 31  Germany : 64  Hong Kong : 2  
India : 596  Ireland : 1  Japan : 2  Mongolia : 1  
Netherlands : 5  Norway : 12  Romania : 2  Russian Federat : 11  
Saudi Arabia : 15  Switzerland : 1  Ukraine : 21  United Kingdom : 21  
United States : 216  Vietnam : 3  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মন খারাপের ক্যানভাসে by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩০৮০৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী