ফাগুন পলাশ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬০ টি দেশ ব্যাপী ৫২৩১৮ জন পড়েছেন।
Atanu Basak
তুই কি চাস বৃষ্টি হয়ে
আবার ভেজাই তোকে
তুই কি চাস ভাসতে আবার
নষ্ট হবার সুখে?
লাল পলাশের হাতছানিতে
নেশায় মাতাল হয়ে
তোর নদীর ওই চোরা স্রোতে
ফের যেতে চাই বয়ে।
পলাশ রাঙা লালের আভায়
ফের যদি তুই রাঙিস
ফের যদি তুই ফাগুন হয়ে
ভুলের পাঁচিল ভাঙিস।
ফের যদি তোর মনের ভাঁজে
বসন্ত ঝড় ওঠে
কৃষ্ণচূড়া,শিমুল,পলাশ
লাল হয়ে ফের ফোটে।
রচনাকাল : ১২/৩/২০২০
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 13  Czech Republic : 1  Europe : 3  France : 32  Germany : 71  Hong Kong : 2  India : 541  Ireland : 1  
Japan : 1  Lithuania : 3  Norway : 18  Romania : 1  Russian Federat : 22  Saudi Arabia : 22  Switzerland : 3  Ukraine : 34  United Kingdom : 41  United States : 208  
Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 13  Czech Republic : 1  
Europe : 3  France : 32  Germany : 71  Hong Kong : 2  
India : 541  Ireland : 1  Japan : 1  Lithuania : 3  
Norway : 18  Romania : 1  Russian Federat : 22  Saudi Arabia : 22  
Switzerland : 3  Ukraine : 34  United Kingdom : 41  United States : 208  
Vietnam : 1  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ফাগুন পলাশ by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩০৭৮১
  • প্রকাশিত অন্যান্য লেখনী