নারী
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : শুক্লা মাজি
দেশ : India , শহর : কুলটি

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ৯ টি লেখনী ৪২ টি দেশ ব্যাপী ১১১২৭ জন পড়েছেন।
জন্মতে তাদের নানান প্রশ্ন ওঠে
জন্মালেও ওঠে হাজার আঙুল
জন্ম থেকেই প্রশ্নের জালে আটকা পরে
জাল ভেঙে বেরোলেই অন্য জালেরই অন্যরূপ

শিক্ষা অর্জনেও আসে প্রশ্নের তীর শিক্ষিত হয়ে করবে কী?
সেইতো পরের ঘরের সম্পদ সে রান্নাঘর টাই শেষ ভবিতব্য
যারা এরকম মন্তব্য করে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত
সত্যি কী নারীরা স্বাধীন তারা তো চাবি দেওয়া পুতুলের মতো

ব্যর্থ যত আবেশ ধর্ষণকারীরা এখনও নিরপরাধ
ধর্ষণের কারণ সে তো নারীদের উগ্ৰ সাজ পোশাক
রাতের আকাশ এখনও সে পাখা মেলতে পারেনা
দস্যুদের কুনজরে নারী মানেই ভোগ্য তারা মানা মানেনা

সারাটা দিন রান্নাঘরে কাজ করার পর 
দিনের শেষে শুনতে হয় সারাটা দিন কি করো?
স্বাধীনতার নামে কী বা পেলাম
এখনও সবকাজে নিতে হয় আদেশ
নারীরা কী পেয়েছে স্বাধীনতার সুখ না তাদের কাছে এখনও সবটাই স্বাধীনতার অসুখ।।
রচনাকাল : ৮/৩/২০২০
© কিশলয় এবং শুক্লা মাজি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 19  China : 42  Europe : 25  France : 3  Germany : 12  India : 306  Iran, Islamic R : 1  Ireland : 36  Japan : 2  Pakistan : 1  
Philippines : 2  Russian Federat : 2  Saudi Arabia : 39  Ukraine : 3  United Kingdom : 24  United States : 392  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 19  China : 42  Europe : 25  France : 3  
Germany : 12  India : 306  Iran, Islamic R : 1  Ireland : 36  
Japan : 2  Pakistan : 1  Philippines : 2  Russian Federat : 2  
Saudi Arabia : 39  Ukraine : 3  United Kingdom : 24  United States : 392  
Vietnam : 4  
কবি পরিচিতি -
                          শুক্লা মাজি ৩০শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার কূলটি অঞ্চলে জন্মগ্রহণ করেন।

অনেক ছোটবেলা থেকেই তিনি সাহিত্য চর্চাতে আগ্রহী। দিনের শেষে তিনি নিজেকে ডাইরির পাতায় উন্মুক্ত করতে পছন্দ করার পাশাপাশি কবিতা এবং অণুকবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং শুক্লা মাজি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
নারী by Sukla Maji is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৩৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী