~ আমি সেই নারী ~
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : রাজকুমার সাঁতরা
দেশ : India , শহর : Kotulpur

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ৭ টি লেখনী ৩৮ টি দেশ ব্যাপী ৯৪১০ জন পড়েছেন।
আমি সেই নারী 
যার জন্য প্রস্তুত করে রাখ বালির খোলা;
 কত উদ্যম, কত তোড়জোড় সাথ
কত ঘাম ,কত প্রতিশ্রুতির বাত
 কতই না কয়লার আগুন।
 তারপর চোখের জলে
 টাটি  ছিঁড়ে ফেলে দাও নির্ধারিত ক্রমশ উত্তপ্ত বালিতে, 
আর লোলুপ দৃষ্টিতে চেয়ে থাকো খোলার পানে।
 আমি সেই নারী।

 আমি সেই নারী-
 যে ছয় মাস বয়সে তোমার খিদে মিটিয়েছে, 
কপালে কাজল নিয়েও যে তোমার নজর এড়াতে পারেনি,
 তোমার দয়ায় যার আতর গন্ধ কেটেছে,
 তাই কানের লতিতে আজও বিড়ির গন্ধ।
 আমি সেই নারী।

আমি সেই নারী -
খুকু গেল জল আনার শেষে
 যখন তোমার চাদরে ঢুকি সোনার কাঠি রুপার কাঠির আশায়
 তখন সাদা চুলে, ভাঁজ পড়া চামড়ায় 
তর্জনী চালাও আমার যোনিদেশে,
                  রুপ কথার মাঝে। 
আমি সেই নারী ।

আমি সেই নারী-
 যার জন্য সবার অলক্ষ্যে তুমি বুকপকেটে রাখ স্কেল ,
সকাল-সন্ধ্যা মাপতে থাকো বুকের উচ্চতা, 
ঝালঝামটি কিংবা বুড়িবসন্তের দানে;
 তুমি চোখের জড়তা কাটাও আমায় দেখে
 আমি সেই নারী 

হ্যাঁ আমি সেই নারী -
যার ঠাউরে শরীর প্রমাদ গোনো,
অকারণে স্নেহ কেনো,
 সময় বুঝে ঝোপের ধারে
 লুঙ্গি খোলো ,জামা টানো।
যার কারনে কষ্ট করে পর্দা ছিড়ে যৌবন আনো 
আমি সেই নারী।

আমি সেই নারী-
 যার কারনে প্রেমিক সাজো 
 মিষ্টি কথার স্বপ্ন বোনো
 দিনের শেষে ভালুক সেজে
 বুক দুখানা খামচে ধরো
কাঁটার পালক ঘাড়ে দিয়ে
 পিছন হতে হূকটি খোলো
 আমি সেই নারী ।

আমি সেই নারী-
যাকে তুমি সংখ্যার সংকীর্ণতায়   ভুলিয়ে
 নিয়ে আসো অন্ধকার বাজারে ;
একে চন্দ্রের বাসর খাট ভুলিয়ে
 যাকে নিয়ে আসো ষোল আনার বিছানায়
 যার বিছানায় রেখে আসো
 শুকনো রক্ত ও ভালোবাসার অজানা মানচিত্র।
আমি সেই নারী ।

 হ্যাঁ আমি সেই নারী -
যার পায়ের ফাঁকে পাখির চোখ একে 
সভ্যতার তীর ছুঁড়েছ বারবার;
 ছিটকে আসা রক্তের তিলক কপালে ঠেকিয়ে সগর্বে বলেছ আমি পুরুষ !
                         আমি পুরুষ !
                         আমি পুরুষ !
আমি সভ্যতার দাঁড় কাক।

       ~  রাজকুমার সাঁতরা ~






রচনাকাল : ৮/৩/২০২০
© কিশলয় এবং রাজকুমার সাঁতরা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 28  China : 23  Czech Republic : 1  Europe : 4  Germany : 14  Hong Kong : 1  India : 343  Iran, Islamic R : 1  Ireland : 37  Japan : 19  
Latvia : 1  Philippines : 1  Romania : 5  Russian Federat : 10  Saudi Arabia : 35  Spain : 1  Taiwan : 1  Ukraine : 5  United Arab Emi : 1  United Kingdom : 25  
United States : 455  Vietnam : 7  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 28  China : 23  Czech Republic : 1  Europe : 4  
Germany : 14  Hong Kong : 1  India : 343  Iran, Islamic R : 1  
Ireland : 37  Japan : 19  Latvia : 1  Philippines : 1  
Romania : 5  Russian Federat : 10  Saudi Arabia : 35  Spain : 1  
Taiwan : 1  Ukraine : 5  United Arab Emi : 1  United Kingdom : 25  
United States : 455  Vietnam : 7  
© কিশলয় এবং রাজকুমার সাঁতরা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
~ আমি সেই নারী ~ by Rajkumar santra is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪২৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী