একুশে হারাই
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬২ টি দেশ ব্যাপী ৫৩১২২ জন পড়েছেন।

কে বলে তোর 
মনের বয়স পেরিয়ে গেছে
আজও তো সে
একুশে তেই আটকে আছে।
ইচ্ছে ডানায় ভর করে তুই
যা উড়ে যা
মনের তেতো মুছে ফেলে
স্বাদ ফিরে পা।
অঝোর ধারায় বৃষ্টি নামুক
শরীর বেয়ে
মনের কোকিল না হয় উঠুক
আবার গেয়ে।
চেনা মনের দরজা টা খোল
সময় নিয়ে
ব্যস্ততা আর নেশার ভাঁজে
না হারিয়ে।
খুশির হাওয়ায় 
মনটা ফিরুক একুশে তেই
আমরা না হয় প্রেমের ঢেউ এ
আবার ভাসি
বদলে যাওয়া মনটা কে ফের
আবার ফেরাই
চল না আবার আদীমতার
পথ টা মারাই।
মনটা থাকুক একুশে তেই
বন্দি হয়ে
তোর প্রেমে তে
নতুন করে হারিয়ে গিয়ে।
রচনাকাল : ২/৩/২০২০
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 9  China : 20  Czech Republic : 1  Europe : 1  France : 1  Germany : 9  Hong Kong : 1  India : 160  Japan : 1  
Poland : 1  Romania : 1  Russian Federat : 4  Saudi Arabia : 22  Senegal : 1  Ukraine : 3  United Kingdom : 11  United States : 145  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 9  China : 20  Czech Republic : 1  
Europe : 1  France : 1  Germany : 9  Hong Kong : 1  
India : 160  Japan : 1  Poland : 1  Romania : 1  
Russian Federat : 4  Saudi Arabia : 22  Senegal : 1  Ukraine : 3  
United Kingdom : 11  United States : 145  Vietnam : 1  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
একুশে হারাই by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৭২৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী