নব বসন্তের গান - ৪
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৮৪৩ জন পড়েছেন।
নব বসন্তের গান - ৪
কবি লক্ষ্মণ ভাণ্ডারী

বসন্তের রং লাগে
ফুলশাখে ফুলবাগে
বসন্ত এলো রে এ ধরায়,

বসন্তের আগমনে
রং লাগে দেহ মনে
তরুশাখে পাখি গীত গায়।

নব নব কিশলয়,
পত্রে পল্লবিত হয়
সুশীতল অজয়ের নীর,

রাঙাপথে দুইধারে
তালগাছ সারে সারে
মন্দগতি বহিছে সমীর।

অজয় নদীর ঘাটে
সূর্য আসি বসে পাটে
সোনালী কিরণ ঝরে জলে,

বসন্ত এলো আজি,
নব নব রূপে সাজি
বসন্ত আসিল ধরাতলে।

রচনাকাল : ১৮/২/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 9  Europe : 2  France : 2  Germany : 9  Hungary : 1  India : 147  Ireland : 3  Japan : 1  Puerto Rico : 1  
Russian Federat : 2  Saudi Arabia : 13  Ukraine : 1  United Kingdom : 12  United States : 156  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 9  Europe : 2  France : 2  
Germany : 9  Hungary : 1  India : 147  Ireland : 3  
Japan : 1  Puerto Rico : 1  Russian Federat : 2  Saudi Arabia : 13  
Ukraine : 1  United Kingdom : 12  United States : 156  Vietnam : 3  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
নব বসন্তের গান - ৪ by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩৬৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী