বসন্ত এলো আজি…….. নব বসন্তের গান গীতি কবিতা-২ দ্বিতীয় পর্ব।
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৮৯ টি দেশ ব্যাপী ৪৩৪৫৩২ জন পড়েছেন।
বসন্ত এলো আজি…….. নব বসন্তের গান
গীতি কবিতা-২  দ্বিতীয় পর্ব।
তথ্যসংগ্রহ ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী 



ফুল ফুটক আর না-ই ফুটুক আজ বসন্ত। প্রকৃতির অপরূপ বৈচিত্র্যের রাজা বসন্ত।  ভোরে সূর্য  উদয়  এর মধ্য দিয়ে যাত্রা শুরু হলো বসন্তের আর বাংলার প্রকৃতিতে যোগ করলো আরেকটি কাল শীতের বিদায় আর ঋতুরাজ বসন্তের আগমন ।পত্রপল্লবীর ফাঁকে লুকিয়ে থেকে বসন্তের দূত কুহু কুহু সুরে বলে দিচ্ছে,বসন্ত এসে গেল।

ফাগুনে জেগে ওঠে বৈচিত্র্যের সমাহার। জেগে ওঠে বাংলার যৌবনোদীপ্ত নবরূপ। শীতের পাতাঝরা থেকে বিদায় নিয়ে প্রকৃতির কোলে ফাগুন এনে দেয় একটি নব জন্মের আহ্বান। গাছে গাছে নতুন পত্রপল্লব।দিকে দিকে ফুলের সমাহার। কোনো রেনুকার বেনুকায় শোভা পায় পুষ্পমঞ্জরীর ঢালি।

কবিদের কণ্ঠে বাজে “আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে” এরূপ আরো অনেক কাব্য, গান, ছড়া, উপন্যাস কবি- সাহিত্যিকদের মনে সাড়া দেয় এই বসন্ত।
বাংলার ঋতুদের মধ্যে সর্বশেষ এই ঋতুরাজ বসন্ত। ফাল্গুন আর চৈত্র নিয়েই এই বসন্ত।  ফাল্গুন শব্দটি এসেছে ফাল্গুনী নক্ষত্রের নাম অনুসারে আর চৈত্র শব্দটি এসেছে চিত্রা নক্ষত্রের নাম অনুসারে। শীতের খানিকটা রুক্ষতা পেরিয়ে আর্বিভাব হয় বসন্তের।

মায়াময় বসন্ত সবাইকে কেড়ে নেয় নিজের ভালবাসার মোহে। যেন প্রেমিকা তার প্রেমিককে মায়া বন্ধনী দিয়ে আবদ্ধ করে রাখে, তেমনি নব ফাগুন সবাইকে নিজের মায়ামন্ত্রে আচ্ছন্ন করে রাখে।
নব বসন্ত বাঙালির প্রাণে নতুনত্বে প্রাণ সঞ্চার করুক এটাই হোক বসন্ত বরণের অভিপ্রায়। আসুন, আমরা সবাই নব বসন্তের রঙে রাঙিয়ে তুলি নিজেদের। সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

নব বসন্তের গান
কবি লক্ষ্মণ ভাণ্ডারী

আজি নব বসন্তের, ঐ খোলা হাওয়ায়,
তরুশাখে পাখিরা সব মধুর সুরে গায়।
পূবেতে উঠিছে রবি সোনার বরণ,
খোলা হাওয়ায় কাঁপে পলাশের বন।
আয় চলে আয় আয় সজনী আয় রে আয়।
ফুলের বনে হায় অলি সব গুঞ্জরিয়া গায়।

আজি নব বসন্তের, ঐ খোলা হাওয়ায়,
তরুশাখে পাখিরা সব মধুর সুরে গায়।
আমবনে শুনি কোকিলের কুহুতান,
কোকিলের ঐ ডাকে ভরে মনপ্রাণ।
ডাক দিয়েছে বসন্ত ঐ আয়রে চলে আয়,
বসন্তে কোকিল ডাকে ভোরের হাওয়ায়।

আজি নব বসন্তের, ঐ খোলা হাওয়ায়,
তরুশাখে পাখিরা সব মধুর সুরে গায়।
শিমূল, পলাশফুল ফুটিছে বনে,
হৃদয়ে লাগে আগুন দেহে মনে।
ফুলে ফুলে তরুর শাখে পাতায় পাতায়,
বসন্তের রং লাগে গায়, দক্ষিণা হাওয়ায়।

রচনাকাল : ১৩/২/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 15  China : 3  Europe : 2  France : 1  Germany : 1  Hungary : 5  India : 196  Ireland : 2  Japan : 1  
Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 13  Ukraine : 2  United Kingdom : 9  United States : 159  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 15  China : 3  Europe : 2  
France : 1  Germany : 1  Hungary : 5  India : 196  
Ireland : 2  Japan : 1  Romania : 5  Russian Federat : 4  
Saudi Arabia : 13  Ukraine : 2  United Kingdom : 9  United States : 159  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বসন্ত এলো আজি…….. নব বসন্তের গান গীতি কবিতা-২ দ্বিতীয় পর্ব। by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১২৫৭৮৫০
  • প্রকাশিত অন্যান্য লেখনী