বসন্তের গান
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০১৫৮৪ জন পড়েছেন।
বসন্তের গান
কবি লক্ষ্মণ ভাণ্ডারী

ফাল্গুনে মৌ বনে অলি করে গুঞ্জন
হৃদয় স্পন্দনে জাগে মনে শিহরণ।
রাঙাপথে তরুশাখে
কিচিমিচি পাখি ডাকে,
অজয় নদীর বাঁকে বহে সমীরণ,
কুহুতানে মুখরিত আম্রের কানন।

ফাল্গুনে মৌ বনে অলি করে গুঞ্জন
হৃদয় স্পন্দনে জাগে মনে শিহরণ।
কোকিলের কুহুতানে,
দোলা দেয় প্রাণে প্রাণে
নব বসন্তের গানে, ভরে ওঠে মন।
ফাল্গুনে মৌ বনে অলি করে গুঞ্জন।

ফাল্গুনে মৌ বনে অলি করে গুঞ্জন,
হৃদয় স্পন্দনে জাগে মনে শিহরণ।
বসন্ত এলো আজি
তরুশাখে পত্ররাজি
হেরি নব নব কিশলয় হরষিত মন,
ফাল্গুনে মৌ বনে অলি করে গুঞ্জন।

রচনাকাল : ১২/২/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 5  Europe : 3  Germany : 6  India : 123  Iran, Islamic R : 1  Ireland : 2  Japan : 1  Russian Federat : 5  Saudi Arabia : 17  
Ukraine : 1  United Kingdom : 12  United States : 134  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 5  Europe : 3  Germany : 6  
India : 123  Iran, Islamic R : 1  Ireland : 2  Japan : 1  
Russian Federat : 5  Saudi Arabia : 17  Ukraine : 1  United Kingdom : 12  
United States : 134  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বসন্তের গান by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২১১৬২
  • প্রকাশিত অন্যান্য লেখনী