আমার কবিতা আমার গাঁ (তৃতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৪৮৮৪৮৩ জন পড়েছেন।
আমার কবিতা আমার গাঁ (তৃতীয় পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

আমাদের গাঁয়ে সবুজের ছায়ে
ছোট ছোট বাড়ি ঘর,
পূরব গগনে অরুণ কিরণে
ছড়ায় রবির কর।

রাঙাপথ বাঁকে দাঁড়িয়ে থাকে
রাঙীগাই ও বাছুর,
কান পেতে শুনি বংশীর ধ্বনি
শুনি রাখালিয়া সুর।

কাঁখেতে কলসী গাঁয়ের বধূরা
জল নিতে আসে ঘাটে,
মরাল মরালী একসাথে তারা
দিঘিতে সাঁতার কাটে।

অজয়ের চরে বেলা আসে পড়ে
সূর্য  যায় অস্তাচলে,
সোনালী কিরণ করে বিকিরণ
অজয় নদীর জলে।

গাঁয়েতে নামিল সাঁঝের আঁধার
চাঁদ ওঠে বাঁশবনে,
জোছনার রাশি ঝরে হাসি হাসি
মোর মাটির অঙ্গনে।

রচনাকাল : ২১/১/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 4  Europe : 24  France : 1  Germany : 7  India : 136  Philippines : 1  Romania : 5  Russian Federat : 6  Saudi Arabia : 15  
Ukraine : 1  United Kingdom : 11  United States : 128  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 4  Europe : 24  France : 1  
Germany : 7  India : 136  Philippines : 1  Romania : 5  
Russian Federat : 6  Saudi Arabia : 15  Ukraine : 1  United Kingdom : 11  
United States : 128  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার কবিতা আমার গাঁ (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৭৩৮৮৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী