আমার কবিতা আমার গাঁ (দ্বিতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৩৯৫৪ জন পড়েছেন।
আমার কবিতা আমার গাঁ (দ্বিতীয় পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

ছোটগাঁয়ে আছে ছোট মাটির কুটির,
গ্রাম সীমানায় দূরে অজয়ের তীর।
সাদাপাল তুলে মাঝি ছোট ডিঙি বায়,
সারাদিন ডিঙি বেয়ে সাঁঝে ঘরে যায়।

বাড়ির বেড়ার পাশে ছোটদিঘি আছে,
ওই পারে রাঙা পথ তালবন কাছে।
সেই পথ এসে মিশে অজয়ের ঘাটে,
পথিকেরা দলে দলে রাঙাপথে হাঁটে।

মাটির পাঁচিল ঘেরা মোর আঙিনায়,
ময়না চড়ুই আসে, খুঁটে ধান খায়।
মাটির পাঁচিলে বসে দুটি কাল কাক,
সারাদিন বাড়িময় করে হাঁক ডাক।

ছোট গাঁয়ে আমাদের সবাই আপন,
গাঁয়ের কবিতা লিখে শ্রীমান লক্ষ্মণ।

রচনাকাল : ২০/১/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 11  Europe : 3  France : 1  Germany : 9  India : 141  Japan : 2  Romania : 5  Russian Federat : 2  
Saudi Arabia : 16  Ukraine : 3  United Kingdom : 13  United States : 122  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 11  Europe : 3  
France : 1  Germany : 9  India : 141  Japan : 2  
Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 16  Ukraine : 3  
United Kingdom : 13  United States : 122  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার কবিতা আমার গাঁ (দ্বিতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭১৮৩১
  • প্রকাশিত অন্যান্য লেখনী