আমার কবিতা আমার গাঁ (প্রথম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৮৭ টি দেশ ব্যাপী ৪২০৫৪৪ জন পড়েছেন।
আমার কবিতা আমার গাঁ  (প্রথম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

আমার গাঁয়ের পাশে ছোট নদী আছে,
পাখি সব গীত গায় ছোট ছোট গাছে।
প্রভাতে সোনার রবি পূবদিকে ওঠে,
রাখাল গরুর পাল নিয়ে যায় গোঠে।

গাঁয়ে আছে রাঙাপথ গ্রাম সীমানায়,
গরু ও ছাগল চরে সবুজ ডাঙায়।
রাঙাপথে গরুগাড়ি চলে সারি সারি,
রাঙাপথ চলে গেছে নদীঘাট ছাড়ি।

ফুলবনে ফুল ফুটে স্নিগ্ধ সমীরণ,
সোনার অরুণ রবি ছড়ায় কিরণ।
গাঁয়ে আছে ছোটনদী নামটি অজয়,
অজয় আপন বেগে কুলু কুলু বয়।

অজয়ের এইপারে আমাদের গ্রাম,
সেথায় জনম মোর সুখ স্বর্গধাম। 

রচনাকাল : ১৮/১/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 9  Europe : 24  France : 1  Germany : 2  India : 100  Ireland : 2  Romania : 5  Russian Federat : 5  
Saudi Arabia : 14  Ukraine : 2  United Kingdom : 7  United States : 104  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 9  Europe : 24  
France : 1  Germany : 2  India : 100  Ireland : 2  
Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 14  Ukraine : 2  
United Kingdom : 7  United States : 104  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার কবিতা আমার গাঁ (প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১২০৬২২৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী