পৌষ পার্বন মকর সংক্রান্তি …….. ঘরে ঘরে পিঠেপুলি এসো পৌষ যেও না ( পৌষপার্বনের কবিতা-৫)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৫ টি দেশ ব্যাপী ৫৩৯৯৬৪ জন পড়েছেন।
পৌষ পার্বন মকর সংক্রান্তি  ……………… ঘরে ঘরে পিঠেপুলি
অজয়ের ঘাটে সবাকার আহ্বান- ঐতিহ্যবাহী ধর্ম্মশীলার মেলা
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

দরবার ডাঙা ঘাটে অজয় নদীতেও পূণ্যস্নানের জন্য ভিড় করেন বহু মানুষ।  মকর উপলক্ষে পাথরচুড়, হিজলগড়া, লালবাজার, বাড়ুল, জামশোল গ্রামের লোকজন আসেন অজয় ঘাটের ধর্ম্মশিীলা মেলায়। মেলায় বিভিন্ন গ্রামীণ কুটির শিল্পীরা হরেক রকম মাটি, বাঁশ, বেত দিয়ে তৈরি ঘর সাজানোর সামগ্রী, মনোহারী দ্রব্যাদি, ফুল চুড়ি মালা, তালপাতার বাঁশি বিক্রি হয় এই মেলায়। আলুর চপ, সিঙারা ও বেগুনির দোকান সাজিয়ে বসেছেন দোকানীরা। মিষ্টির দোকানও বসিয়েছে ময়রা কাকু। সকাল হতেই মেলা জমে ওঠে। ধীরে ধীরে মেলা ভেঙে যায়। সূর্য ডোবে অজয় নদীর কানারায়। রাঙাপথে দৌড়ে চলে গরুর গাড়ি। সবাই একে একে ঘরে ফিরে আসে। সাঁঝের আঁধার নামে। অজয় কুলু কুলু বেগে বয়ে চলে। রাতে চাঁদ ওঠে। জোছনায় নদীর জল ঝিলিমিলি করে।

পৌষ পার্বন মকর সংক্রান্তি  …….. ঘরে ঘরে পিঠেপুলি
এসো পৌষ যেও না ( পৌষপার্বনের কবিতা-৫)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

লোকারণ্য নদীতট প্রভাতের বেলা,
অজয়ের চরে আজ ধর্ম্মশীলা মেলা।
বসেছে দোকানপাট কত সারি সারি,
চুড়ি মালা, ঝুমঝুমি, ফিতা মনোহারী।

কাঠের পুতুল আর রবারের বল,
তালপাতার বাঁশির ভেঁপু কোলাহল।  
বেলুন-ওয়ালা দেখি মেলা চারপাশে,
খোকাখুকি সকলেই তার কাছে আসে।

মিষ্টির দোকানে ভিড় ময়রা কাকুর,
ঝোলা কাঁধে বৃদ্ধ ভোলা বেচে চানাচুর।
পড়ে আসে বেলা যবে অজয়ের চরে,
অবশেষে সকলেই আসে ফিরে ঘরে।

সাঁঝের আঁধার নামে ভেঙে যায় মেলা,
কুলু কুলু বয়ে চলে অজয় একেলা।

রচনাকাল : ১৭/১/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 13  China : 40  Europe : 68  France : 3  Germany : 14  Iceland : 2  India : 386  Ireland : 26  Japan : 29  
Kazakhstan : 1  Malaysia : 1  Netherlands : 1  Philippines : 1  Poland : 1  Russian Federat : 3  Saudi Arabia : 36  Sweden : 9  Ukraine : 6  United Kingdom : 29  
United States : 277  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 13  China : 40  Europe : 68  
France : 3  Germany : 14  Iceland : 2  India : 386  
Ireland : 26  Japan : 29  Kazakhstan : 1  Malaysia : 1  
Netherlands : 1  Philippines : 1  Poland : 1  Russian Federat : 3  
Saudi Arabia : 36  Sweden : 9  Ukraine : 6  United Kingdom : 29  
United States : 277  Vietnam : 5  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
পৌষ পার্বন মকর সংক্রান্তি …….. ঘরে ঘরে পিঠেপুলি এসো পৌষ যেও না ( পৌষপার্বনের কবিতা-৫) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮১৭৪৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী