পৌষ পার্বন মকর সংক্রান্তি …….. ঘরে ঘরে পিঠেপুলি এসো পৌষ যেও না ( পৌষপার্বনের কবিতা-৩)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৪৪৯২ জন পড়েছেন।
পৌষ পার্বন মকর সংক্রান্তি  …….. ঘরে ঘরে পিঠেপুলি
এসো পৌষ যেও না ( পৌষপার্বনের কবিতা-৩)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

মকরসংক্রান্তি আজি কর পূণ্যস্নান,
অজয় নদীতে আজি টুসুর ভাসান।
ভোর হলে সকলেই টুসু নিয়ে আসে,
ফুলমালা নিয়ে টুসু নদী জলে ভাসে।  

দলে দলে কুমারীরা গায় টুসু গান,
অজয় নদীর ঘাটে সবে করে স্নান।
বহুদূর হতে কত আসে লোকজন,
অজয়ের ঘাটে আজি জন সমাগম।

বাউলেরা একতারা হাতে গায় গান,
অদূরে কেহবা দেখি করে পূণ্যস্নান।
রাঙাপথে দেখি কত আসে সারিসারি,
স্নানার্থীরা আসে সবে চড়ি গরুগাড়ি।

বসেছে দোকান কত সার্কাসের খেলা,
অজয়ের ঘাটে আজি ধর্মশীলা মেলা।

রচনাকাল : ১৫/১/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bahrain : 1  Canada : 12  China : 22  Egypt : 1  Europe : 3  France : 2  Germany : 17  India : 346  Ireland : 22  Japan : 27  
Pakistan : 1  Russian Federat : 2  Saudi Arabia : 24  Sweden : 9  Ukraine : 6  United Kingdom : 20  United States : 255  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bahrain : 1  Canada : 12  China : 22  Egypt : 1  
Europe : 3  France : 2  Germany : 17  India : 346  
Ireland : 22  Japan : 27  Pakistan : 1  Russian Federat : 2  
Saudi Arabia : 24  Sweden : 9  Ukraine : 6  United Kingdom : 20  
United States : 255  Vietnam : 6  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
পৌষ পার্বন মকর সংক্রান্তি …….. ঘরে ঘরে পিঠেপুলি এসো পৌষ যেও না ( পৌষপার্বনের কবিতা-৩) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৩৮৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী