বর্তমান ২০২০ বর্ষের অষ্টম কবিতা বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-৮)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৮৩৫ জন পড়েছেন।
বর্তমান ২০২০ বর্ষের অষ্টম কবিতা 
বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-৮)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

নতুন বছরে অজয়ের চরে
আজিকে সকাল বেলা,
সোনার কিরণ জলে বিচ্ছুরণ
সোনা রোদ করে খেলা।

আজি নববর্ষে হিমেল পরশে
সুশীতল নদীতট,
নববর্ষে হেথা স্বাগত জানায়
পাড়ের প্রাচীন বট।

দুই তীরে তার ছোট ছোট গ্রাম
গাঁয়ে রাঙাপথ বাঁকে,
নতুন বছরে নতুন আলোয়
বক উড়ে ঝাঁকে ঝাঁকে।

নবীন প্রভাতে বছর শুরুতে
হাসি খুশি আর গান,
সবাকার সাথে প্রীতি বিনিময়
মেতে ওঠে সব প্রাণ।

বর্ষ আগমনে পূণ্য শুভক্ষণে
জাগে নব নব আশা,
কহয়ে লক্ষ্মণ প্রিয় কবিগণ
দেহ মোরে ভালবাসা।

রচনাকাল : ৯/১/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 11  China : 30  Europe : 26  France : 3  Germany : 16  Hungary : 1  India : 396  Ireland : 52  Japan : 18  
Lithuania : 1  Malaysia : 1  Netherlands : 1  Pakistan : 1  Russian Federat : 6  Saudi Arabia : 23  South Africa : 1  Spain : 1  Sweden : 19  Ukraine : 12  
United Kingdom : 25  United States : 268  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 11  China : 30  Europe : 26  
France : 3  Germany : 16  Hungary : 1  India : 396  
Ireland : 52  Japan : 18  Lithuania : 1  Malaysia : 1  
Netherlands : 1  Pakistan : 1  Russian Federat : 6  Saudi Arabia : 23  
South Africa : 1  Spain : 1  Sweden : 19  Ukraine : 12  
United Kingdom : 25  United States : 268  Vietnam : 5  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বর্তমান ২০২০ বর্ষের অষ্টম কবিতা বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-৮) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩৬২
  • প্রকাশিত অন্যান্য লেখনী