বর্তমান ২০২০ বর্ষের নবম কবিতা বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-৯)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৭৩৯১ জন পড়েছেন।
বর্তমান ২০২০ বর্ষের নবম কবিতা 
বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-৯)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

এলো নববর্ষ করি সবে হর্ষ
নতুন প্রভাতে আজি,
ফুটিল সকলি যত ফুলকলি
বিকশিত পুষ্পরাজি।

রাশি রাশি কত কুসুম ফুটেছে
ছুটে আসে অলিদল,
নতুন বছরে নতুন আলোয়
সোনা রোদ ঝলমল।

নতুন প্রভাতে পূরব গগনে
হাসে অরুণ তপন,
নতুন বছরে প্রীতি বিনিময়
করে প্রীতিসম্ভাষণ।

নববর্ষে তাই সবুজ ডাঙায়
চরিছে গাঁয়ের ধেনু,
নতুন আলোকে রাখাল বাজায়
রাখালিয়া সুরে বেণু।

অজয় তটিনী আপনার বেগে
ছুটে চলে কল কল,
নতুন বছরে নতুন আলোয়
হাসি গান কোলাহল।

রচনাকাল : ৯/১/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 2  Canada : 11  China : 30  Europe : 6  France : 4  Germany : 17  India : 401  Ireland : 48  Japan : 6  
Lithuania : 1  Russian Federat : 25  Saudi Arabia : 29  Spain : 1  Sweden : 19  Turkey : 1  Ukraine : 13  United Kingdom : 22  United States : 281  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 2  Canada : 11  China : 30  
Europe : 6  France : 4  Germany : 17  India : 401  
Ireland : 48  Japan : 6  Lithuania : 1  Russian Federat : 25  
Saudi Arabia : 29  Spain : 1  Sweden : 19  Turkey : 1  
Ukraine : 13  United Kingdom : 22  United States : 281  Vietnam : 3  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বর্তমান ২০২০ বর্ষের নবম কবিতা বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-৯) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৩৩০৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী