বর্তমান ২০২০ বর্ষের সপ্তম কবিতা বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-৭)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৮৯১১ জন পড়েছেন।
বর্তমান ২০২০ বর্ষের সপ্তম কবিতা 
বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-৭)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

নতুন বছরে নতুন সকালে
নতুনের আহ্বান,
কান পেতে শুনি নতুনের বাণী
নতুনের জয়গান।

নতুন আলোকে অরুণ তপন 
পূরব গগনে হাসে,
ফুলের কাননে ফুটেছে কলিরা
বাতাসে সৌরভ ভাসে।

বিহগ সকলে উড়ে দলে দলে
তরুশাখে সুরে গায়,
নতুন বছর নতুন সাজে
আসিল এই ধরায়।

আবীর ছড়ানো ভোরের আকাশে
রাঙামেঘে পাল তোলা,
নতুন বছরে নতুনের সুরে
প্রাণে প্রাণে দেয় দোলা।

যেদিকে তাকাই শুনিবারে পাই
কত হাসি কত গান,
বর্ষের শুরুতে উঠে সবে মেতে
উথলিয়া উঠে প্রাণ।

রচনাকাল : ৮/১/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 10  China : 37  Europe : 25  France : 7  Germany : 16  India : 392  Ireland : 48  Japan : 18  Lithuania : 1  Pakistan : 1  
Russian Federat : 11  Saudi Arabia : 35  Spain : 1  Sweden : 19  Turkey : 2  Ukraine : 13  United Kingdom : 25  United States : 283  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 10  China : 37  Europe : 25  France : 7  
Germany : 16  India : 392  Ireland : 48  Japan : 18  
Lithuania : 1  Pakistan : 1  Russian Federat : 11  Saudi Arabia : 35  
Spain : 1  Sweden : 19  Turkey : 2  Ukraine : 13  
United Kingdom : 25  United States : 283  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বর্তমান ২০২০ বর্ষের সপ্তম কবিতা বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-৭) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৭৬৪২
  • প্রকাশিত অন্যান্য লেখনী