রসগোল্লা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬০ টি দেশ ব্যাপী ৫২৩৬৬ জন পড়েছেন।
Atanu Basak
মনমোহিনী রূপ টি তোমার
টইটম্বুর রসে
তোমার স্বাদে মন ভরে যায়
খুশির জোয়ার আসে।
হলেও থাকো, মোলেও থাকে 
তোমার উপস্থিতি 
শেষ পাতেতে তোমায় ছাড়া
নেই কো কোনো গতি।
সাফল্য আর শুভ খবর
তোমার সাথে এলে
আনন্দে মন সবার মাতে
তোমায় হাতে পেলে।
মিষ্টি মুখে কাজের শুরু
তোমায় নিয়ে হয়
মান পত্রের নম্বরে তে
থাকলে কেবল ভয়।
নামটি তোমার রসে ভরা
জন্ম ভূমি বাংলা
নবীন চন্দ্র দাসের গড়া
মিষ্টি রসগোল্লা।
রচনাকাল : ৮/১/২০২০
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 9  Czech Republic : 2  Denmark : 1  Europe : 24  France : 33  Germany : 71  Hong Kong : 4  Hungary : 1  India : 666  
Ireland : 4  Italy : 1  Japan : 1  Lithuania : 11  Netherlands : 1  Norway : 37  Romania : 4  Russian Federat : 25  Saudi Arabia : 17  Switzerland : 3  
Ukraine : 51  United Kingdom : 55  United States : 260  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 9  Czech Republic : 2  Denmark : 1  
Europe : 24  France : 33  Germany : 71  Hong Kong : 4  
Hungary : 1  India : 666  Ireland : 4  Italy : 1  
Japan : 1  Lithuania : 11  Netherlands : 1  Norway : 37  
Romania : 4  Russian Federat : 25  Saudi Arabia : 17  Switzerland : 3  
Ukraine : 51  United Kingdom : 55  United States : 260  Vietnam : 2  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
রসগোল্লা by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩০৮০৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী