বর্তমান ২০২০ বর্ষের চতুর্থতম কবিতা বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-৪)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩৬৩৪ জন পড়েছেন।
বর্তমান ২০২০ বর্ষের চতুর্থতম কবিতা 
বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-৪)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

নববর্ষে নবরাগে অরুণ প্রভাত জাগে
নববর্ষ আসিল ধরায়,
পূরব গগনে রবি আঁকে শ্যামলিমা ছবি
নব রবি কিরণ ছড়ায়।

কাননে কুসুম ফুটে আসি অলি তথা জুটে
মধু আহরণ করিবারে,
নতুন বছরে হাট জন পরিপূর্ণ মাঠ
হাট বসে অজয়ের পারে।

রাঙাপথে চলে গাড়ি হাটুরেরা সারি সারি
মাথায় বোঝাই সবজির ঝুড়ি,
নদীঘাটে একধারে অজয় নদীর পারে
দোকান সাজায় বেনে বুড়ি।

বেনেবুড়ি ব্যস্ত কাজে কড়াইয়ে চপ ভাজে
হাটুরেরা এসে করে ভিড়,
চারিদিকে গোলমাল কেহ কেনে চাল ডাল
ভিড় জমে অজয়ের তীর।

নববর্ষ নব সাজে আজিকে হাটের মাঝে
নবরূপে হেরি আজ হাট,
আজি দিবসের শেষে নব ছবি উঠে ভেসে
জনহীন অজয়ের ঘাট।

রচনাকাল : ৪/১/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 8  China : 29  Europe : 25  France : 4  Germany : 16  India : 412  Ireland : 53  Japan : 16  Lithuania : 1  
Netherlands : 2  Russian Federat : 4  Saudi Arabia : 29  Singapore : 1  Sweden : 19  Ukraine : 13  United Kingdom : 24  United States : 290  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 8  China : 29  Europe : 25  
France : 4  Germany : 16  India : 412  Ireland : 53  
Japan : 16  Lithuania : 1  Netherlands : 2  Russian Federat : 4  
Saudi Arabia : 29  Singapore : 1  Sweden : 19  Ukraine : 13  
United Kingdom : 24  United States : 290  Vietnam : 4  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বর্তমান ২০২০ বর্ষের চতুর্থতম কবিতা বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-৪) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১২৪৪২
  • প্রকাশিত অন্যান্য লেখনী