বর্তমান ২০২০ বর্ষের তৃতীয়তম কবিতা বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-৩)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০২০৮৪ জন পড়েছেন।
বর্তমান ২০২০ বর্ষের তৃতীয়তম কবিতা 
বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-৩)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

নববর্ষ আগমনে পুলক জাগিছে মনে
করি সবাই বর্ষ বরণ,
আজি শুভ নববর্ষে হৃষ্টচিত্তে নব হর্ষে
সবে আজি খুশিতে মগন।

প্রভাতে রবির কর ছড়ায় ভুবন পর
তরুশাখে পাখি গীত গায়,
নববর্ষে হাসিগানে দোলা দেয় সব প্রাণে
রাখাল সুরে বাঁশি বাজায়।

ফুলবনে ফুলশাখে ফুলকলি ফুটে থাকে
আসে অলি মধু আহরণে,
অজয় নদীর কাছে শালিকের ঝাঁক নাচে
শাল পিয়ালের বনে বনে।

হৃদয়ে পুলক জাগে দেহে মনে রং লাগে
নব বর্ষে নব সূর্যোদয়।
কল কল ছল ছল দিবারাতি অবিরল
অজয় আপন বেগে বয়।

স্নিগ্ধ সমীরণ বয় নতুন প্রভাত হয়
সবার পুলক আজি জাগে,
হাসি খুশি কলরবে নাচে গায় মিলে সবে
হৃদয়ে খুশির রং লাগে।

রচনাকাল : ৩/১/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 7  China : 36  Europe : 7  France : 8  Germany : 12  Hong Kong : 1  India : 411  Ireland : 50  Japan : 20  
Lithuania : 1  Netherlands : 1  Russian Federat : 6  Saudi Arabia : 24  Sweden : 19  Turkey : 1  Ukraine : 15  United Kingdom : 20  United States : 274  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 7  China : 36  Europe : 7  
France : 8  Germany : 12  Hong Kong : 1  India : 411  
Ireland : 50  Japan : 20  Lithuania : 1  Netherlands : 1  
Russian Federat : 6  Saudi Arabia : 24  Sweden : 19  Turkey : 1  
Ukraine : 15  United Kingdom : 20  United States : 274  Vietnam : 5  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বর্তমান ২০২০ বর্ষের তৃতীয়তম কবিতা বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-৩) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২১৫৯৩
  • শুভ জন্মদিন
  • kushal
    kushal
  • প্রকাশিত অন্যান্য লেখনী