আমার কবিতাগুচ্ছ (বর্ষ শেষের কবিতা) বর্ষশেষের কবিতা -১
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০৮৩৯৬ জন পড়েছেন।
আমার কবিতাগুচ্ছ (বর্ষ শেষের কবিতা)
বর্ষশেষের কবিতা -১
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

সময়ের কাঁটা ঘোষিছে চৌদিকে, 
শোন বিশ্ববাসীগণ;
পুরাতন বর্ষ যাবে চলে শেষে, 
নববর্ষের আগমন।

বর্তমান বর্ষ যাবে কেটে 
আর কয়দিন পরে,
পুরাতন বর্ষ লবে বিদায়, 
সময়ের হাত ধরে।

দেয়ালে টাঙানো ক্যালেণ্ডারে 
লাস্যময়ী এক ছবি,
কপালেতে তার শোভিছে যে টিপ, 
ঠিক যেন ভোরের রবি।

হাসিভরা মুখ সয়েছে সুখ দুখ, 
বিষাদে আজি মলিন,
আর কিছুদিন গত হলে তার 
ঠাঁই হবে ডাস্ট-বিন।

সযতনে রাখা ফুলদানি সব, 
শুধু মনে মনে ভাবে;
সব কিছুর স্মৃতি মন থেকে 
চিরতরে মুছে যাবে।

এইভাবে হয়ে গেছে পার, 
বহু পুরাতন বর্ষ,
বিদায় বেলায়, হারায় হেলায়, 
সবাকার সংস্পর্শ।

স্মৃতির আয়নায় ধুয়ে মুছে যায়
পুরোনো দিনের স্মৃতি,
মনের গভীরে বেজে উঠে সুরে
বর্ষের বিদায় গীতি। 

রচনাকাল : ২৭/১২/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 8  Europe : 4  France : 2  Germany : 6  Hungary : 1  India : 144  Ireland : 2  Japan : 1  Russian Federat : 6  
Saudi Arabia : 13  Ukraine : 1  United Kingdom : 9  United States : 145  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 8  Europe : 4  France : 2  
Germany : 6  Hungary : 1  India : 144  Ireland : 2  
Japan : 1  Russian Federat : 6  Saudi Arabia : 13  Ukraine : 1  
United Kingdom : 9  United States : 145  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার কবিতাগুচ্ছ (বর্ষ শেষের কবিতা) বর্ষশেষের কবিতা -১ by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৪৪৭৫৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী