ক্রিসমাস বড়দিন ধর্মীয় কবিতা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০২১৩৫ জন পড়েছেন।
ক্রিসমাস বড়দিন ধর্মীয় কবিতা।
কলমে -লক্ষ্মণ ভাণ্ডারী


ক্রিসমাস বড়দিন এলো আজ ভাই,
ঘণ্টা ধ্বনি শুনি তাই গীর্জায় গীর্জায়।
শিশু বৃদ্ধ যুবা সব আসে দলে দলে,
যীশুর প্রার্থনা করে খ্রিষ্টান সকলে।


ক্রিসমাস বৃক্ষ এক রাখি সযতনে,
সুশোভিত ফুলমালা গীর্জার প্রাঙ্গণে।
মহা ধুমধাম আজি গীর্জা অভ্যন্তরে,
আনন্দেতে নাচে গায় উপভোগ করে।


বাইবেলে আছে লেখা মিথ্যা কভু নয়,
যীশুর পুনরুত্থান শাস্ত্রে লেখা হয়।
সবাকার পাপভার নিজ স্কন্ধে লয়ে,
ত্যজিলেন প্রাণ যীশু ক্রুশে বিদ্ধ হয়ে।


ফিরে এসো এসো প্রভু হে যীশু আমার!
এক বর্ষ তরে পুনঃ প্রতীক্ষা আবার।
রচনাকাল : ২৫/১২/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 12  Europe : 17  France : 1  Germany : 6  India : 184  Ireland : 1  Japan : 9  Nepal : 1  
Saudi Arabia : 18  Ukraine : 3  United Kingdom : 11  United States : 217  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 12  Europe : 17  
France : 1  Germany : 6  India : 184  Ireland : 1  
Japan : 9  Nepal : 1  Saudi Arabia : 18  Ukraine : 3  
United Kingdom : 11  United States : 217  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ক্রিসমাস বড়দিন ধর্মীয় কবিতা by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২১৬১৪
  • শুভ জন্মদিন
  • kushal
    kushal
  • প্রকাশিত অন্যান্য লেখনী