সত্যি কারের গল্প
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬২ টি দেশ ব্যাপী ৫৩১৭৪ জন পড়েছেন।
Atanu Basak
চলছে ছেলে স্কুলের পথে
মায়ের কাঁধে বোঝা 
স্কুলের শেষে টিউশনে তে
পৌঁছে যাবে সোজা।
স্কুল শুরু হয় ক্লাসে ছেলে
মা রয়েছেন বসে
হোম টাস্ক এর খাতা গুলো
মা চলেছেন কষে।
এমন ভাবেই কয়েক ঘণ্টা
রোজ হয়ে যায় পার
ছেলে কে মানুষ করতে হবে
থাক পড়ে সংসার।
টিউশন সেরে ক্লান্ত শরীর
ঘরে তে ফেরার পালা
এমন ভাবেই দিন কেটে যায়
পাড় হয়ে যায় বেলা।
খোকার বয়স যখন পঁচিশ
জীবনে প্রতিষ্ঠিত
মাস গেলে পায় বিশাল মাইনে
বিদেশে কর্মরত।
মা পড়ে রন দেশের ঘরে
একলা অসহায়
ফেলে আসা দিন গুলো তার
স্মৃতি হোয়েই রয়।
স্বামী চলে যাবার পরে
সপ্ন ছিল ছেলে
নিজের জীবন বাজি রেখে
কি উপহার পেলে।
সময় হয়না খোকার এখন
ভীষণ ব্যাস্ততাতে
চোখের জলে বুক ভাসে তার
একলা প্রতি রাতে।
মায়ের সপ্ন পূরন করতে
একলা এতো দূরে
মাকে ছাড়া খোকার শুতে
ভীষণ যে ভয় করে।
তাইতো খোকা মায়ের টানে
আসছে ফিরে দেশে
শেষ কটা দিন মায়ের সাথেই
থাকবে পাশে পাশে।
আমার জানা মা আর ছেলের
সত্যি কারের গল্প
ফিরলো খোকা নিজের দেশে
হোক না বেতন অল্প।

রচনাকাল : ১৯/১২/২০১৯
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Azerbaijan : 1  Canada : 5  China : 8  Czech Republic : 1  Denmark : 1  Europe : 21  France : 24  Germany : 90  Hong Kong : 2  
Hungary : 1  India : 889  Japan : 3  Lithuania : 1  Morocco : 1  Norway : 28  Romania : 3  Russian Federat : 21  Saudi Arabia : 21  Senegal : 1  
South Africa : 1  Switzerland : 1  Ukraine : 42  United Kingdom : 32  United States : 275  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Azerbaijan : 1  Canada : 5  China : 8  
Czech Republic : 1  Denmark : 1  Europe : 21  France : 24  
Germany : 90  Hong Kong : 2  Hungary : 1  India : 889  
Japan : 3  Lithuania : 1  Morocco : 1  Norway : 28  
Romania : 3  Russian Federat : 21  Saudi Arabia : 21  Senegal : 1  
South Africa : 1  Switzerland : 1  Ukraine : 42  United Kingdom : 32  
United States : 275  Vietnam : 1  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সত্যি কারের গল্প by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৭৭২
  • প্রকাশিত অন্যান্য লেখনী