মুখোশ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬২ টি দেশ ব্যাপী ৫৩১৭৪ জন পড়েছেন।
Atanu Basak
আয়না তো জানি সবসময়ে 
সত্যি কথা কয়
সকল মনের আয়না তবে
এমন কেন নয়??
মন যা ভাবে মুখে তে তার
ছায়া নাকি পড়ে
কিন্তুু মানুষ মুখোশ পড়ে
মনকে আড়াল করে।
মুখোশ ধারি মানুষ গুলো
এমন ধারার হয়
মিথ্যা দিয়ে সত্যি ঢাকে
নিপুন অভিনয়।
মুখে থাকে মিষ্টি বুলি
মনে তে পাপ ভরা
নিজের কাজ টি গুছিয়ে নেবার
ভীষণ থাকে তারা।
আশ্বাস আর প্রত্যাশা তে 
তোমায় ভরিয়ে দেবে
তোমার মাথায় হাত বুলিয়ে
কাজ টি করে নেবে।
ভোটের আগে নেতার বুলি
হাসপাতালের ডাক্তার
বন্ধু পুলিশ মুখোশ ধারী
সমাজ টা আজ ছার কার
শিক্ষা জগৎ সেখানেতেও
মুখোশ ধারীর দল
ফেললে কড়ি সিট মিলবে
হোক না খারাপ ফল।
মুখোশ পড়ে থাকে এরা
মনে তে রয় ছল
দরকারে তে প্রয়োগ করে
এরাই বাহুবল।
কিন্তুু কিছু মানুষ আছে
আজো এই সমাজে
প্রাণ দিয়ে দেয় আজো তারা
মুখোশ খোলার কাজে।
রচনাকাল : ১৪/১২/২০১৯
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 5  Canada : 5  China : 17  Czech Republic : 1  Europe : 23  France : 23  Germany : 77  Hong Kong : 3  Hungary : 2  India : 810  
Japan : 2  Lithuania : 2  Netherlands : 2  Norway : 33  Poland : 2  Russian Federat : 11  Saudi Arabia : 22  Switzerland : 5  Ukraine : 33  United Kingdom : 51  
United States : 242  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 5  Canada : 5  China : 17  Czech Republic : 1  
Europe : 23  France : 23  Germany : 77  Hong Kong : 3  
Hungary : 2  India : 810  Japan : 2  Lithuania : 2  
Netherlands : 2  Norway : 33  Poland : 2  Russian Federat : 11  
Saudi Arabia : 22  Switzerland : 5  Ukraine : 33  United Kingdom : 51  
United States : 242  Vietnam : 3  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মুখোশ by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৭৭২
  • প্রকাশিত অন্যান্য লেখনী