দাশুর থিসিস
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৫৫ টি দেশ ব্যাপী ৪৭৭১৬ জন পড়েছেন।
Atanu Basak
পাড়ার মোড়ে হটাৎ দেখা
পাগলা দাশু র সাথে
কি যেন সে ভাবছে বসে
খাতা পেনসিল হাতে।
সামনে যেতে বললো হেসে
বলতে পারো বাবু
বিভেদ রোগে বারে,বারে
দেশ টা কেন কাবু??
প্রশ্ন করে বসলো দাশু

রাম কোনোদিন ধরতো ধনুক
মহম্মদের উপর
মহম্মদ কি চাইতো কাড়তে
রামের জড়ানো চাদর।
গীতা, কোরান পাশাপাশি
কখনো দেখছো লড়ছে
লড়ছে যারা তারা কি কখনো
উল্টিয়ে পাতা পড়েছে???
আমি শুনে থ দাশু র প্রশ্ন
অবাক হবার পালা
দাশু র মুখে ভাসছে দেখি
উদার হাসির খেলা
একটু থেমে করলো শুরু
আর যা ছিলো বাকি
ভাবছি আমি পাগল বলে
তাকে,সবাই কেন ডাকি।
চলছে বকে বিরবিরিয়ে 
দাশু আপন মনে
বলছি আমি এবার শোনো
যা শুনেছি কানে।

আমরা যাকে ইশ্বর বলি
ওরা তাকে বলে আল্লা
মন্দির পাশে মসজিদ থাক
খোলা থাক মাঝে জানলা।
মৃত্যুর দেশে দেখবে গিয়ে
হিন্দু, মুসলমান
যেই ইশ্বর সেই আল্লা
অভয় করছে দান।
দাশু র কথা শুনে মনে হলো
আমরা বড়ই সার্থপর
নিজের আখের গোছাতে আমরা
ভাঙছি নিজের ঘর।
রচনাকাল : ১৩/১২/২০১৯
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 6  Botswana : 1  Canada : 1  China : 5  Europe : 1  France : 32  Germany : 56  Hong Kong : 8  Hungary : 2  India : 767  
Ireland : 1  Lithuania : 5  Netherlands : 1  Norway : 39  Romania : 2  Russian Federat : 21  Saudi Arabia : 13  Switzerland : 8  Ukraine : 46  United Kingdom : 49  
United States : 246  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 6  Botswana : 1  Canada : 1  China : 5  
Europe : 1  France : 32  Germany : 56  Hong Kong : 8  
Hungary : 2  India : 767  Ireland : 1  Lithuania : 5  
Netherlands : 1  Norway : 39  Romania : 2  Russian Federat : 21  
Saudi Arabia : 13  Switzerland : 8  Ukraine : 46  United Kingdom : 49  
United States : 246  Vietnam : 1  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
দাশুর থিসিস by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১২৭১৫৯৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী