আমার প্রেম
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬০ টি দেশ ব্যাপী ৫১৪৮৭ জন পড়েছেন।
Atanu Basak
তুমিই আমার পথের সাথী
 সবুজ প্রাণের ধারা
বাঁচবো আমি কেমন করে 
তোমার সঙ্গ ছাড়া।
তুমিই আমার ভালোবাসা
ছন্দ বীনার গান
জীবন মরুর পথেই তুমি
আমার মরুদ্যান।
তুমিই আমার প্রেম
আমার ছোট্ট বেলার সাথী
আঁধার রাতে তোমায় নিয়েই
স্বপ্নে আমি মাতি।
তুমিই আমার কল্প জালের
ক্যানভাসে তে ছবি
কাজের ফাঁকে শুধুই আমি
তোমায় নিয়ে ভাবি।
তোমার কথার আঁচড় টেনেই
ভরাই খাতার পাতা
জীবন নদীর নৌকা তুমি
আমার জীবনের কবিতা।
রচনাকাল : ১১/১২/২০১৯
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 7  Canada : 7  China : 9  Czech Republic : 3  Denmark : 2  Europe : 3  France : 31  Germany : 75  Hong Kong : 4  Hungary : 1  
India : 772  Iran, Islamic R : 1  Netherlands : 1  Norway : 32  Romania : 4  Russian Federat : 23  Saudi Arabia : 15  Switzerland : 10  Ukraine : 35  United Kingdom : 59  
United States : 266  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 7  Canada : 7  China : 9  Czech Republic : 3  
Denmark : 2  Europe : 3  France : 31  Germany : 75  
Hong Kong : 4  Hungary : 1  India : 772  Iran, Islamic R : 1  
Netherlands : 1  Norway : 32  Romania : 4  Russian Federat : 23  
Saudi Arabia : 15  Switzerland : 10  Ukraine : 35  United Kingdom : 59  
United States : 266  Vietnam : 1  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার প্রেম by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৮৬৫২৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী