গাঁয়ে আছে স্নেহছায়া …….আছে মায়া আমার গাঁয়ের কবিতা-৯ (নবম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৬ টি দেশ ব্যাপী ৫৪৯৮৪১ জন পড়েছেন।
গাঁয়ে আছে স্নেহছায়া …….আছে মায়া 
আমার গাঁয়ের কবিতা-৯ (নবম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

আমার গাঁয়ে সবুজ ছায়ে
আছে ছোট ছোট ঘর,
সামনে দিয়ে বইছে নদী
কুলু কুলু নিরন্তর।

আমার গাঁয়ে পথের বাঁয়ে
নয়ন দিঘির ঘাট,
উত্তরে ওই যায় যে দেখা
কাঁকন তলার মাঠ।

আকাশপারে পূবের কোণে
সকালে সোনার রবি,
সোনার আলো কিরণ ছড়ায়
ভাসে অপরূপ ছবি।

তরুর শাখে পাখিরা গাহে
ফুল ফোটে ফুল বনে,
ফুলের কলি ফুটে সকলি
ধেয়ে আসে অলিগণে।

পথের বাঁকে কলসী কাঁখে
দাঁড়িয়ে গাঁয়ের বধূ,
সামনে দিয়ে ভুলো কুকুর
হাঁক দেয় শুধু শুধু।

রাঙামাটির পথের ধূলো
উড়িয়ে গরুর গাড়ি,
সেই গাড়িতে বোঝাই করা
মাটির কলসী হাঁড়ি।

তালদিঘিতে সাঁতার কাটে
বুনো হাঁসদের দল,
পানকৌড়িরা জলের ধারে
ডুব দেয় অবিরল।

দুপুর হলে গামছা পরে
ছেলেরা স্নানের ঘাটে,
ঘাটেতে বসে সাবান মাখে
কেহবা সাঁতার কাটে।

বিকাল হলে পাড়ার মাঠে
পড়ে আসে যবে বেলা,
সবাই মিলে জুটে সকলে
খেলে ফুটবল খেলা।

দিনের শেষে পাখিরা যবে
ফেরে আপন বাসায়,
আমার গাঁয়ে আঁধার নামে
বাজে সাঁঝের সানাই। 

রচনাকাল : ৪/১২/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 9  China : 14  Europe : 24  France : 5  Germany : 13  India : 343  Ireland : 35  Poland : 1  Romania : 6  
Russian Federat : 4  Saudi Arabia : 19  Sweden : 9  Ukraine : 13  United Kingdom : 25  United States : 251  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 9  China : 14  Europe : 24  
France : 5  Germany : 13  India : 343  Ireland : 35  
Poland : 1  Romania : 6  Russian Federat : 4  Saudi Arabia : 19  
Sweden : 9  Ukraine : 13  United Kingdom : 25  United States : 251  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ে আছে স্নেহছায়া …….আছে মায়া আমার গাঁয়ের কবিতা-৯ (নবম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৭২৩৪২৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী