গাঁয়ে আছে স্নেহছায়া …….আছে মায়া আমার গাঁয়ের কবিতা-৮ (অষ্টম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩২৪৬ জন পড়েছেন।
গাঁয়ে আছে স্নেহছায়া …….আছে মায়া 
আমার গাঁয়ের কবিতা-৮ (অষ্টম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

মাটিতে নিকানো ঘর, মাটির পাঁচিলে,
জোড়াশালিকের রোজ সেথা দেখা মিলে।
কাক দুটি বাড়িময় করে চিত্কার,
কভু আসে কবুতর উঠানে আমার।

মাটির উঠানে ধান খেতে আসে হাঁস,
চড়ুই বাড়ির চালে সুখে করে বাস।
বাড়ির বেড়ার ধারে পুকুরের পাড়ে,
মুরগীরা ডাক দেয় রোজ বাঁশঝাড়ে।

আমার বাড়ির পাশে তরুর শাখায়,
বনটিয়া আসে যায় পাখি গীত গায়।
সারাদিন কেটে যায় পাখিদের সাথে,
সাঁঝের আঁধার নামে চাঁদ উঠে রাতে।

মাঝরাতে কভু শুনি পেঁচা উঠে ডেকে,
প্রভাতে অরুণ হাসে লাল রং মেখে।

রচনাকাল : ৩/১২/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 6  China : 19  Europe : 2  France : 1  Germany : 10  India : 308  Iran, Islamic R : 1  Ireland : 39  Japan : 3  
Netherlands : 1  Philippines : 1  Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 19  Sweden : 10  Ukraine : 14  United Kingdom : 23  United States : 254  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 6  China : 19  Europe : 2  
France : 1  Germany : 10  India : 308  Iran, Islamic R : 1  
Ireland : 39  Japan : 3  Netherlands : 1  Philippines : 1  
Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 19  Sweden : 10  
Ukraine : 14  United Kingdom : 23  United States : 254  Vietnam : 3  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ে আছে স্নেহছায়া …….আছে মায়া আমার গাঁয়ের কবিতা-৮ (অষ্টম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫২৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী