গাঁয়ে আছে স্নেহছায়া ……..আছে মায়া আমার গাঁয়ের কবিতা-৩ (তৃতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৪৩২৪ জন পড়েছেন।
গাঁয়ে আছে স্নেহছায়া ……..আছে মায়া 
আমার গাঁয়ের কবিতা-৩ (তৃতীয় পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

প্রভাতবেলা আমার গাঁয়ে
তপন যখন উঠে,
ফুলের বনে ফুলের কলি
একে একে সব ফুটে।

মাটির ঘরে পাঁচিল পরে
ময়না চড়ুই বসে,
কুয়োতলায় নিম গাছের
পাতা পড়ে খসে খসে।

দিঘির জলে মরাল চলে
মরালীরা পাছে ধায়,
দক্ষিণ পাড়ে আমের গাছে
বসন্তে কোকিল গায়।

আমার গাঁয়ে তরুর ছায়ে
রাখাল বাজায় বাঁশি,
আমার গাঁয়ে পথের বাঁয়ে
মাঠে চাষ করে চাষী।

নদীর ঘাটে সাঁতার কাটে
দুপুরে ছেলের দল,
বিকাল হলে পল্লীবধূরা
নদী থেকে আনে জল।

সাঁঝের বেলা আঁধার নামে
আমার গাঁয়ের পথে,
বেজে ওঠে সাঁঝের সানাই
নাহি জানি কোথা হতে।

রাত্তির বেলা জোছনা ঝরে
আমার মাটির ঘরে,
পথের বাঁকে শেয়াল হাঁকে
কভু কাঁদে সুর করে।

রচনাকাল : ২৭/১১/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 1  Canada : 9  China : 25  Europe : 25  France : 11  Germany : 11  India : 273  Iran, Islamic R : 1  Ireland : 31  
Japan : 1  Kyrgyzstan : 1  Mongolia : 1  Philippines : 1  Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 13  Sweden : 10  Ukraine : 12  United Kingdom : 21  
United States : 212  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 1  Canada : 9  China : 25  
Europe : 25  France : 11  Germany : 11  India : 273  
Iran, Islamic R : 1  Ireland : 31  Japan : 1  Kyrgyzstan : 1  
Mongolia : 1  Philippines : 1  Romania : 5  Russian Federat : 5  
Saudi Arabia : 13  Sweden : 10  Ukraine : 12  United Kingdom : 21  
United States : 212  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ে আছে স্নেহছায়া ……..আছে মায়া আমার গাঁয়ের কবিতা-৩ (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭২৪৪৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী