অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস অজয় নদীর কবিতা-১০ (দশম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০২১৩০ জন পড়েছেন।
অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস
অজয় নদীর কবিতা-১০  (দশম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

অজয় নদীর ধারা বয় কলরবে,
কল কল বয়ে যায় শুধুই নীরবে। 
প্রভাত পাখিরা গায় বসি তরুশাখে,
পূর্বদিকে সূর্য ওঠে অজয়ের বাঁকে।

নদীঘাট সুশীতল যাত্রী পার হয়,
প্রভাতের মৃদু মন্দ সমীরণ বয়।
সোনালি রোদ্দুর হাসে অজয়ের চরে,
জল নিতে আসে বধূ রাঙাপথ ধরে।

অজয়ের ওই পারে গ্রাম নবশন,
সিদ্ধপুর ঘাটে পার হয় যাত্রীগণ।
দুই ধারে সোনাধান পথ গেছে বেঁকে,
নদীঘাটে যাত্রী নামে গরুগাড়ি থেকে।

অজয়ের জলধারা বয়ে বারো মাস,
অজয়ের জল খেয়ে সুখে করি বাস।

রচনাকাল : ২৫/১১/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 7  China : 27  Czech Republic : 1  Europe : 3  France : 8  Germany : 8  India : 297  Iran, Islamic R : 1  Ireland : 36  
Japan : 1  Philippines : 1  Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 17  Sweden : 9  Ukraine : 13  United Kingdom : 21  United States : 213  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 7  China : 27  Czech Republic : 1  
Europe : 3  France : 8  Germany : 8  India : 297  
Iran, Islamic R : 1  Ireland : 36  Japan : 1  Philippines : 1  
Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 17  Sweden : 9  
Ukraine : 13  United Kingdom : 21  United States : 213  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস অজয় নদীর কবিতা-১০ (দশম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২১৬০৯
  • শুভ জন্মদিন
  • kushal
    kushal
  • প্রকাশিত অন্যান্য লেখনী