অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস অজয় নদীর কবিতা-৮ (অষ্টম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩১৭৯ জন পড়েছেন।
অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস
অজয় নদীর কবিতা-৮  (অষ্টম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

অজয় নদীর ঘাটে
সূর্য বসেছে পাটে
             পাখিসব ফিরিছে বাসায়।

অদূরে গ্রামের মাঝে,
সাঁঝের সানাই বাজে
              কলরব সকলি মিলায়।

ওই পারে নদী বাঁধে,
শেয়ালেরা রাতে কাঁদে
              শ্মশানেতে মৃতদেহ জ্বলে।

ছল ছল কল কল
বয়ে চলে অবিরল
              ঢেউ তুলে অজয়ের জলে।

নিশুতি রাতের শেষে
ওঠে পূবে রবি হেসে
               অজয়ের নদী কিনারায়।

নদীর ঘাটের কাছে
পাখি নাচে গাছেগাছে
               প্রভাতপাখিরা গীত গায়।

রচনাকাল : ২১/১১/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 10  China : 33  Europe : 3  France : 9  Germany : 11  India : 303  Iran, Islamic R : 1  Ireland : 34  Netherlands : 2  
Oman : 1  Romania : 5  Russian Federat : 9  Saudi Arabia : 18  Singapore : 1  Sweden : 9  Turkey : 1  Ukraine : 12  United Kingdom : 21  United States : 242  
Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 10  China : 33  Europe : 3  
France : 9  Germany : 11  India : 303  Iran, Islamic R : 1  
Ireland : 34  Netherlands : 2  Oman : 1  Romania : 5  
Russian Federat : 9  Saudi Arabia : 18  Singapore : 1  Sweden : 9  
Turkey : 1  Ukraine : 12  United Kingdom : 21  United States : 242  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস অজয় নদীর কবিতা-৮ (অষ্টম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫০৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী