অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস অজয় নদীর কবিতা-৭ (সপ্তম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০৮১৭৭ জন পড়েছেন।
অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস
অজয় নদীর কবিতা-৭  (সপ্তম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

অজয় নদীর চরে,
সোনারোদ পড়ে ঝরে
লাল রবি ছড়ায় কিরণ।

নদীঘাটে তরুশাখে,
প্রভাত পাখিরা ডাকে,
বিহগের মধুর মিলন।

নদীর ঘাটের কাছে,
তরীখানি বাঁধা আছে,
কুলু কুলু নদী বয়ে যায়।

নদীধারে মাঠে মাঠে,
চাষী সব ধান কাটে,
ফেরে ঘরে সাঁঝের বেলায়।

সারাদিন নদীবাঁকে,
শালিকেরা ঝাঁকে ঝাঁকে
আসে উড়ে অজয়ের চরে।

সাঁঝের আঁধার নামে
জ্বলে দীপ দূর গ্রামে
রাত্তিরে জোছনা পড়ে ঝরে।

রচনাকাল : ২০/১১/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Algeria : 1  Armenia : 1  Canada : 6  China : 33  Europe : 25  France : 12  Germany : 7  India : 298  Iran, Islamic R : 1  Ireland : 33  
Netherlands : 1  Pakistan : 1  Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 15  Spain : 1  Sweden : 9  Ukraine : 12  United Kingdom : 22  United States : 234  
Vietnam : 20  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Algeria : 1  Armenia : 1  Canada : 6  China : 33  
Europe : 25  France : 12  Germany : 7  India : 298  
Iran, Islamic R : 1  Ireland : 33  Netherlands : 1  Pakistan : 1  
Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 15  Spain : 1  
Sweden : 9  Ukraine : 12  United Kingdom : 22  United States : 234  
Vietnam : 20  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস অজয় নদীর কবিতা-৭ (সপ্তম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৪৩৪২১
  • প্রকাশিত অন্যান্য লেখনী