অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস অজয় নদীর কবিতা-৬ (ষষ্ঠ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩২২১ জন পড়েছেন।
অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস
অজয় নদীর কবিতা-৬  (ষষ্ঠ পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

অজয়ের নদীচরে সোনা রোদ হাসে,
রাতের শিশির ঝরে কচি দূর্বা ঘাসে।
নদীধারে দুই পারে ছোট গ্রাম আছে,
প্রভাত পাখিরা গীত গায় গাছে গাছে।

নদীঘাটে বক বসে আসে ফিঙে পাখি,
জল নিতে আসে বধূ লাজে মুখ ঢাকি।
নদীধারে মাঠে মাঠে চাষী কাটে ধান,
ঘরে ফিরে আসে দিন হলে অবসান।

অজয়ের ঘাটে নামে সাঁঝের আঁধার,
মাঝরাতে চাঁদ ওঠে আকাশ মাঝার।
মিটি মিটি তারা জ্বলে সারারাত ধরি,
অজয়ের নদীঘাটে বাঁধা আছে তরী।

পূব আকাশের কোণ হয়ে আসে লাল,
রবি হাসে নিয়ে আসে নতুন সকাল।

রচনাকাল : ১৯/১১/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Austria : 1  Canada : 6  China : 28  Europe : 23  France : 9  Germany : 13  Hong Kong : 1  India : 302  Iran, Islamic R : 1  Ireland : 37  
Japan : 2  Netherlands : 2  Philippines : 1  Romania : 6  Russian Federat : 5  Sweden : 9  Ukraine : 10  United Kingdom : 23  United States : 235  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Austria : 1  Canada : 6  China : 28  Europe : 23  
France : 9  Germany : 13  Hong Kong : 1  India : 302  
Iran, Islamic R : 1  Ireland : 37  Japan : 2  Netherlands : 2  
Philippines : 1  Romania : 6  Russian Federat : 5  Sweden : 9  
Ukraine : 10  United Kingdom : 23  United States : 235  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস অজয় নদীর কবিতা-৬ (ষষ্ঠ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫২৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী