অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস অজয় নদীর কবিতা-৪ (চতুর্থ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৮৩২৭ জন পড়েছেন।
অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস
অজয় নদীর কবিতা-৪  (চতুর্থ পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

অজয় নদীর ধারা সদা বয়ে চলে,
ছল ছল কল কল কত কথা বলে।
দুইতীরে ছোট গ্রাম মাঝে নদী বয়,
মাথায় বোঝাই লয়ে যাত্রী পার হয়।

পূবের আকাশে হেরি সোনারবি হাসে,
পাখা মেলে সাদা বক নদীচরে আসে।
নদীধারে মাঠে মাঠে চাষী কাটে ধান,
রাখালের বাঁশি সুরে মেতে ওঠে প্রাণ।

কলসীতে জল ভরে বধূ চলে ঘরে,
সোনারোদ পড়ে ঝরে রাঙাপথ পরে।
নদীচরে আসে উড়ে শালিকের দল,
সারাদিন নাচে গায় করে কোলাহল।

পাখিরা বাসায় ফেরে সাঁঝের বেলায়,
সাঁঝের আঁধার নামে নদী কিনারায়।

রচনাকাল : ১৬/১১/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 8  China : 47  Europe : 1  France : 9  Germany : 10  Hong Kong : 1  India : 274  Ireland : 29  Latvia : 1  
Romania : 5  Russian Federat : 3  Sweden : 9  Turkey : 1  Ukraine : 10  United Kingdom : 25  United States : 244  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 8  China : 47  Europe : 1  
France : 9  Germany : 10  Hong Kong : 1  India : 274  
Ireland : 29  Latvia : 1  Romania : 5  Russian Federat : 3  
Sweden : 9  Turkey : 1  Ukraine : 10  United Kingdom : 25  
United States : 244  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস অজয় নদীর কবিতা-৪ (চতুর্থ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৫১২১
  • প্রকাশিত অন্যান্য লেখনী