প্রকৃতির দান
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : সুজন কুমার রায়
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ১০০ টি লেখনী ৬৮ টি দেশ ব্যাপী ১০০২৫১ জন পড়েছেন।
Sujon Kumar Roy
গাছের পাতা নিত্য ঝরছে, উঠবে নতুন বলে,
নানান রঙে সাজবে প্রকৃতি, বসন্তের ছায়াতলে।                  
শীতল পরশে মনের হরষে, নিত্য শিশির ঝরে,                       
পাতা হীনা গাছে শোভা কি আছে, পাখিরা বাসা গড়ে।              
ফুল গাঁদা নয়কো সাদা, লাল হলুদে প্রকৃতি সাজে,                     
গন্ধে আকুল ফুল যে বকুল, তার মুখটি ঢাকে লাজে।                  
অগ্রহায়ণের ওই ভরা ক্ষেত, করবে মাঠ খালি,                     
ঋতুর টানে বড় অভিমানে, শিশির আসিবে চলি।
আসছে শিমুল করতে আকুল, বসন্তের কোল ঘেঁসে,
মাঝখানে শীত রয়েছে তাগিদ, জমবে সবুজ ঘাসে।                
ঋতু ছয়টি রঙ সাতটি, প্রকৃতির বুকে দেখা যায়,            
তব ছায়াতলে রামধনু ঢলে, মুখটি তার লাজে লুকায়।                
ঋতু থেকে ঋতুর সম্পর্ক মধুর, রয়েছে আকুল টান,            
উপরোল্লিখিত ও প্রকাশিত, সবকিছুই প্রকৃতির দান।।   
রচনাকাল : ১৫/১১/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 7  China : 6  Czech Republic : 5  Europe : 4  France : 47  Germany : 71  Hong Kong : 15  India : 791  Iran, Islamic R : 1  
Japan : 2  Lithuania : 9  Norway : 27  Romania : 4  Russian Federat : 2  Saudi Arabia : 12  Sweden : 8  Switzerland : 8  Ukraine : 44  United Arab Emi : 1  
United Kingdom : 48  United States : 266  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 7  China : 6  Czech Republic : 5  
Europe : 4  France : 47  Germany : 71  Hong Kong : 15  
India : 791  Iran, Islamic R : 1  Japan : 2  Lithuania : 9  
Norway : 27  Romania : 4  Russian Federat : 2  Saudi Arabia : 12  
Sweden : 8  Switzerland : 8  Ukraine : 44  United Arab Emi : 1  
United Kingdom : 48  United States : 266  Vietnam : 4  
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রকৃতির দান by Sujon Kumar Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬২২১৭৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী