শুকতারা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুজন কুমার রায়
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ১০০ টি লেখনী ৬৭ টি দেশ ব্যাপী ৯৯০৫৩ জন পড়েছেন।
Sujon Kumar Roy
সন্ধ্যা আঁধার সবুজ পাতার, ফাঁকে দেখা চাঁদ,
শিশিরে ঢাকা ছবি আকা, আলোয় ভরা রাত।
বাসায় ফেরা ক্লান্ত পাখিরা, বিশ্রামে পায় সুখ,
দিনের শেষে শীতল আবেশে, দেখা আলোর মুখ।
স্নিগ্ধ শীতল আলোয় অতল, মুখটি চাঁদের ঘেরা,
সবুজ ঘাসে শিশির ভাসে, দেখে সন্ধ্যা তারা।
আঁধার আলো প্রদীপ জালো, সূর্য অস্ত গেলে,
সেই আলোতে সাঁঝ বেলাতে, তারার দেখা মেলে।
রাতের আকাশে চাঁদের পাশে, হাজার তারার মেলা,
আলো আঁধার গোলক ধাঁ-ধাঁ-র, চলছে কত খেলা।
দেখে খেলা রঙের মেলা, হয়ে যাই বাঁধন হারা,
আকাশ মাঝে আলোর সাজে, জ্বলেছে যে শুকতারা।।
রচনাকাল : ৫/১১/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 10  Czech Republic : 5  Europe : 24  France : 42  Germany : 74  Hong Kong : 3  Hungary : 2  India : 762  Iran, Islamic R : 1  
Japan : 1  Lithuania : 5  Netherlands : 1  Norway : 40  Romania : 1  Russian Federat : 4  Saudi Arabia : 23  Sweden : 8  Switzerland : 11  Ukraine : 48  
United Kingdom : 41  United States : 270  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 10  Czech Republic : 5  Europe : 24  
France : 42  Germany : 74  Hong Kong : 3  Hungary : 2  
India : 762  Iran, Islamic R : 1  Japan : 1  Lithuania : 5  
Netherlands : 1  Norway : 40  Romania : 1  Russian Federat : 4  
Saudi Arabia : 23  Sweden : 8  Switzerland : 11  Ukraine : 48  
United Kingdom : 41  United States : 270  Vietnam : 3  
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শুকতারা by Sujon Kumar Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০১৩৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী