শুভ ভাইফোঁটা দিবসের কবিতা দীপাবলী সংকলন-১৪২৬
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৭৩৯২ জন পড়েছেন।
শুভ ভাইফোঁটা দিবসের কবিতা 
দীপাবলী সংকলন-১৪২৬ 
কবি লক্ষ্মণ ভাণ্ডারী

ভাইফোঁটা আজি তাই মহাধূম পড়ে,
বর্ষেবর্ষে ভাইফোঁটা প্রতি ঘরে ঘরে।
নববস্ত্র অলঙ্কার নানা উপহার,
সুমিষ্টান্ন ফলমূল বিবিধ প্রকার।

জ্বলে দীপ শঙ্খ বাজে পূণ্য শুভক্ষণে,
ভায়ের কপালে ফোঁটা দেয় সযতনে।
চন্দনের ফোঁটা দেয় ভ্রাতার ললাটে,
সারাদিন ভাইফোঁটা হর্ষে দিন কাটে।

ভ্রাতা করে ভগিনীরে নব বস্ত্র দান,
দিনেদিনে ভ্রাতা পায় অর্থ যশ মান।
আয়ুবৃদ্ধি হয় শুভক্ষণে ফোঁটা দিলে,
গ্রহদোষ নষ্ট হয়, চিত্তে শান্তি মিলে।

ভাইবোনে গড়ে ওঠে স্নেহের বাঁধন,
ভাইফোঁটা কাব্য লিখে শ্রীমান লক্ষ্মণ।

=================================
ভ্রাতৃদ্বিতীয়ার পবিত্রতম দিবসে সারা বিশ্বের সব দিদিদের জানাই ভক্তিপূর্ণ প্রণাম আর 
বোনের জন্য রইল আমার শুভাশীর্বাদ। সবাই ভালো থেকো। জয়গুরু!

রচনাকাল : ২৯/১০/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Bangladesh : 1  Canada : 6  China : 4  Europe : 3  France : 1  Germany : 8  India : 120  Ireland : 1  Russian Federat : 8  
Saudi Arabia : 18  United Kingdom : 15  United States : 117  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Bangladesh : 1  Canada : 6  China : 4  
Europe : 3  France : 1  Germany : 8  India : 120  
Ireland : 1  Russian Federat : 8  Saudi Arabia : 18  United Kingdom : 15  
United States : 117  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শুভ ভাইফোঁটা দিবসের কবিতা দীপাবলী সংকলন-১৪২৬ by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৩৩১০
  • প্রকাশিত অন্যান্য লেখনী