কালী কালী মহাকালী দেবী আগমনী…..দীপাবলী সংকলন-১৪২৬ দীপাবলীর আগমনী কবিতা-৭ (শ্যামা সংগীত)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৪১১৮ জন পড়েছেন।
কালী কালী মহাকালী দেবী আগমনী…..দীপাবলী সংকলন-১৪২৬ 
দীপাবলীর আগমনী কবিতা-৭  (শ্যামা সংগীত)
কবি লক্ষ্মণ ভাণ্ডারী

জয়তারা বলে ডাকলে পরে দুই নয়নে অশ্রু ঝরে,
নয়ন মেলে দেখো চেয়ে মা এসেছেন ধরার পরে।
             মায়ের গলায় জবার মালা,
             সাজিয়েছি মার বরণডালা,
রেখেছি প্রসাদের থালা, মাকে পূজবো কেমন করে।
জয়তারা বলে ডাকলে পরে দুই নয়নে অশ্রু ঝরে।

জয়তারা বলে ডাকলে পরে দুই নয়নে অশ্রু ঝরে,
নয়ন মেলে দেখো চেয়ে মা এসেছেন ধরার পরে।
              মায়ের নামে মায়ের গানে,
              পুলক জাগে প্রাণে প্রাণে,
সঁপিলাম মন তাঁর চরণে করো মা কৃপা কবিবরে।
জয়তারা বলে ডাকলে পরে দুই নয়নে অশ্রু ঝরে।

জয়তারা বলে ডাকলে পরে দুই নয়নে অশ্রু ঝরে,
নয়ন মেলে দেখো চেয়ে মা এসেছেন ধরার পরে।
                ঘৃত মধু আর গঙ্গাজলে
                জবাফুল আর বিল্বদলে
কবি লক্ষ্মণ কেঁদে বলে, পূজা করো মাকে ভক্তিভরে।
জয়তারা বলে ডাকলে পরে দুই নয়নে অশ্রু ঝরে।

রচনাকাল : ২৪/১০/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 6  Canada : 10  China : 17  Europe : 4  France : 9  Germany : 19  India : 326  Ireland : 25  Japan : 10  Morocco : 1  
Netherlands : 3  Romania : 10  Russian Federat : 7  Saudi Arabia : 15  Sweden : 18  Ukraine : 11  United Kingdom : 20  United States : 278  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 6  Canada : 10  China : 17  Europe : 4  
France : 9  Germany : 19  India : 326  Ireland : 25  
Japan : 10  Morocco : 1  Netherlands : 3  Romania : 10  
Russian Federat : 7  Saudi Arabia : 15  Sweden : 18  Ukraine : 11  
United Kingdom : 20  United States : 278  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কালী কালী মহাকালী দেবী আগমনী…..দীপাবলী সংকলন-১৪২৬ দীপাবলীর আগমনী কবিতা-৭ (শ্যামা সংগীত) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭১৮৮১
  • প্রকাশিত অন্যান্য লেখনী