কালী কালী মহাকালী দেবী আগমনী…..দীপাবলী সংকলন-১৪২৬ দীপাবলীর আগমনী কবিতা-৮ (শ্যামা সংগীত)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩৪৬৯ জন পড়েছেন।
কালী কালী মহাকালী দেবী আগমনী…..দীপাবলী সংকলন-১৪২৬ 
দীপাবলীর আগমনী কবিতা-৮  (শ্যামা সংগীত)
কবি লক্ষ্মণ ভাণ্ডারী

খড়্গ তুলে নাও মা কালী নরমুণ্ডমালা গলায় পরে,
মহাকালী রূপটি মায়ের দেখুক সারা বিশ্বচরাচরে।
ত্রিশূল ধরো মা কালী, তুমি যে মা ত্রিশূল-ধারিণী,
কে বলে মা তোমায় কালী তুমি মহিষাসুর-মর্দিনী।

কালরাত্রি মহারাত্রি মা এসো মাগো এ ধরার পরে।
অসুরে ছেয়েছে দেশ এসো অসুরদের নিধন তরে।
কৃষ্ণ-অমাবস্যার ঘন অন্ধকারে, পূজি মা তোমায়,
এসো মাগো এই বসুধায় পূজার সময় বয়ে যায়।

মা যে আমার অন্নপূর্ণা অন্ন দেহ মা তব সন্তানেরে,
হাতে ধরো মা খড়্গ ত্রিশূল বধ করো মা অসুরেরে।
মঙ্গল ঘট সাজিয়ে মাগো পূজিব তোমায় ভক্তিভরে।
ত্রিশূলধারিণী মা যে আমার পুজি মাকে কেমন করে।

ভক্তি ভরে করি পূজা মায়ের মন্ত্র তন্ত্র নাহি জানি,
অন্তিমে মা তব রাঙাপায়ে ঠাঁই যেন পাই মা আমি।

রচনাকাল : ২৪/১০/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 11  China : 46  Europe : 2  France : 6  Germany : 20  India : 304  Iran, Islamic R : 1  Ireland : 19  Jamaica : 1  
Japan : 17  Mongolia : 1  Netherlands : 6  Philippines : 1  Romania : 10  Russian Federat : 5  Saudi Arabia : 14  Sweden : 18  Ukraine : 11  United Kingdom : 27  
United States : 277  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 11  China : 46  Europe : 2  
France : 6  Germany : 20  India : 304  Iran, Islamic R : 1  
Ireland : 19  Jamaica : 1  Japan : 17  Mongolia : 1  
Netherlands : 6  Philippines : 1  Romania : 10  Russian Federat : 5  
Saudi Arabia : 14  Sweden : 18  Ukraine : 11  United Kingdom : 27  
United States : 277  Vietnam : 3  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কালী কালী মহাকালী দেবী আগমনী…..দীপাবলী সংকলন-১৪২৬ দীপাবলীর আগমনী কবিতা-৮ (শ্যামা সংগীত) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৬১০
  • প্রকাশিত অন্যান্য লেখনী